বুধবার, ৫ আগস্ট ২০২৬

হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যেগে জন্মাষ্টমী পালিত

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

পাশবিক শক্তি যখন ন্যায় নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সে শক্তিকে দমন করে মানব জাতির কল্যান এবং ন্যায় নীতি প্রতিষ্ঠা, সত্যের পালন আর দুষ্টের দমন পালনার্থে এই মানব সমাজে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তাঁর প্রচারিত অমীয় বাণীকে যদি আমরা যথাযথভাবে ধারণ করতে পারি তাহলে বর্তমান সমাজে কোন প্রকার হিংসা, বিদ্বেষ আর হানাহানি থাকবে না। এজন্য আমাদের সকলকে মানবতার কল্যাণে কাজ করে যাওয়া উচিত। আর এই ভাল কাজের মাধ্যমেই দেশকে সন্ত্রাসমুক্ত সোনার বাংলায় পরিণত করা সম্ভব হবে। 

শুক্রবার (১৯ আগস্ট) হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রা ও আলোচনা সভায় সাবেক মন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক ও আশীর্বাদক ছিলেন পুন্ডরীক ধামের সাধারণ সম্পাদক কল্পতরু কেশব দাস ব্রহ্মচারী, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড.শিপক নাথ, মহান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, আলোকিত অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিদুল আলম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন সবুজ, প্রধান বক্তা ছিলেন ছিলেন পরিষদের প্রধান সমন্বয়ক ও শিক্ষক নেতা শিমুল মহাজন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মন্জুরুল আলম মন্জু, জাতীয় শ্রমীক লীগের উত্তর জেলার সভাপতি এডভোকেট মো: শামীম, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মন্জুরুল আলম, জন্মাষ্টমী পরিষদের প্রধান পৃষ্টপোষক লিটন মহাজন, সাংবাদিক বাবলু দাশ, ফতেয়াবাদ পূজা পরিষদের সভাপতি সন্জয় ঘোষ ও স্বাগত বক্তব্য রাখেন কমিটির আহবায়ক ডা. অসীম দাশ গুপ্ত।

সাধারণ সম্পাদক ছোটন দাশ ও উদযাপন পরিষদের সচিব চন্দন নাথের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশীষ দে, শ্যামল নাথ, তপন পাল, প্রকৌশলি আনন্দ নাথ, দিপেন দাশ, লিটন দাশ, লিটন পালিত, নিকু শীল, মুন্সি বিশ্বিজৎ দে, এডভোকেট কৃষ্ণ প্রসাদ নাথ, জনি বিশ্বাস, নটরাজ চৌধুরী, বিধান বনিক, মুখেশ নন্দী, সত্যজিৎ নাথ, সুজন বনিক, ডা: জগদীশ চক্রবর্ত্তী, নয়ন চৌধুরী, সাহস শীল, ঋষিকেশ খাস্তগীর, রিখা শর্মা, এড. সুমন আচার্য্য, বিশ্বজিৎ নাথ,রাজিব নাথ, রন্জন চৌধুরী, মুন্না নাথ প্রমুখ।

শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন খোকন মজুমদার। মহাশোভাযাত্রাটি হাটহাজারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরনায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...