আনোয়ারায় সুনীল চন্দ্র নাথ(৫৫)এর খুনের ঘটনার ঘাতক যুবকের এর পরিচয় মিলেছে। তার নাম মোঃ সানাউল্লাহ(২৮) । সে ভোলা জেলার লালমোহন উপজেলার চরভূতা গ্রামের ১ নং ওয়ার্ডের শামসুল হকের ছেলে ।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে চট্টগ্রাম নিউজ ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান ।
তিনি জানান, সকালে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কালীবাড়ি এলাকার ক্ষেত্র মোহনের বাড়িতে আগন্তক এর দায়ের কোপে সুনীল চন্দ্র নাথ নামে এক ব্যক্তি খুন হয় । ঘটনার পর পর স্থানীয়দের সহায়তায় ঘাতককে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারি তার বাড়ি লালমোহন উপজেলায় । সে মানসিক ভারসাম্যহীন। তার দেওয়া তথ্য পর্যালোচনা করে আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করলে জানতে পারি । তার নামে লালমোহন থানায় ২০১৯ সালে নিজের মাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অপরাধে একটি মামলা রয়েছে। তার ভাই বাদী হয়ে এই মামলা করেন।
মির্জা মোহাম্মদ হাছান আরো জানান, আটককৃত ব্যক্তি আমাদের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সুনীল তার বাড়ীর পাশ্বে গাছের ডাল কাটা অবস্থায় আগন্তুক ব্যক্তি তার কাছে ভাত খাবে বলে জানায়। পরে সুনীল তার স্ত্রীকে ভাত দেওয়ার জন্য বলে দা রেখে মুরগিকে খাওয়ার দিতে তাই। এক পর্যায়ে সে দা দিয়ে সুনীলকে পিছন থেকে কোপ দেয়। এসময় সুনীলের অধিক রক্তহরণে সে অজ্ঞান হয়ে যাই। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুনীল ঐ এলাকার ক্ষেত্র মোহন নাথের ছেলে ।
