শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

এফসিপিএস কোর্স চালুর প্রশাসনিক অনুমোদন পেলো চমেক

নিজস্ব প্রতিবেদক

জুলাই-২০২২ সেশন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ফোলোশিপ অফ দি কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস্ (এফসিপিএস) কোর্স চালুর প্রশাসনিক অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক ও অবস্ এন্ড গাইনী বিষয়ে এফসিপিএস কোর্স চালুর জন্য এ অনুমোদন দেওয়া হয়।

বুধবার ১৭ আগস্ট ২২ ইং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুসারে চার বিষয়ের প্রত্যেক কোর্সের প্রতিটি সেশনে ১০ জন শিক্ষার্থী নিয়ে এফসিপিএস কোর্স চালু করবে চমেক। এরমধ্যে ৫ জন সরকারি শিক্ষার্থী এবং ৫ জন বেসরকারি শিক্ষার্থী।

উল্লেখ্য, বিগত অক্টোবর ২১ ইং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) একটি দল চমেক ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালীন কোর্স পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তারা। পরবর্তীতে ১৯ জানুয়ারি ২২ ইং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এফসিপিএস কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ডিগ্রি চালু করতে চমেক কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর চিঠি দেয়। এর প্রেক্ষিতে এ ডিগ্রি চালুর বিষয়ে সম্মতি দিয়েছে মন্ত্রণালয়। প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, বিডিএস ছাড়াও স্নাতকোত্তর পর্যায়ে ৪০টি বিষয়ে এমডি, এমএস, এমফিল, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্স চালু রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

ঐতিহাসিক জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

আরও পড়ুন

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

আনোয়ারায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় আনোয়ারা উপজেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে...

সিসিটিভি ক্যামেরার আওতায় পাঁচলাইশ থানা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার...