রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নিম্নচাপের মুখে বাংলাদেশ-ভারতের উপকূল

চট্টগ্রাম নিউজ ডটকম

গরমে জ্বলছে দেশের চার বিভাগ ও দুটি জেলা। এসব এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের আবহাওয়ায় জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী এমন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

অন্যদিকে সাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এ কারণে উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হতে পারে। ফলে সমুদ্রবন্দর উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পাবে। এ ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার।

আবুল কালাম মল্লিক বলেন, ঝোড়ো হাওয়ার ফলে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এজন্য উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগর থেকে ছেড়ে যাওয়া সব মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত এটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। তবে লঘুচাপটি আরও শক্তিশালী হতে পারে। এটা সর্বোচ্চ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ এবং ভারত উপকূলে এর প্রভাব থাকবে। পরশু নাগাদ নিম্নচাপটি উপকূলে উঠতে পারে।

এই আবহাওয়াবিদ বলেন, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলাসহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...