বুধবার, ৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মারুফের (২১) লাশ দুই দিন পর সমুদ্র সৈকত থেকে উদ্ধার করেছে লাইফ গার্ড ও বীচ কর্মীরা।

বুধবার (১৭ আগষ্ট) দুপুর ১২ টায় মারুফের লাশটি উদ্ধার করা হয়। নিহত মারুফ গাজীপুর জেলার কাপাসিয়ার বাসিন্দা।

জানা যায়, সোমবার ১৫ আগস্ট দুপুরে কলাতলী ডিভাইন পয়েন্টে মারুফ নিখোঁজ হলেও আরেকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লাইফ গার্ডের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে সি সেফ লাইভ গার্ডের ইনচার্জ ওসমান গণি জানান, ১৫ আগস্ট দুপুরে তিনবন্ধু মিলে সাগরে গোসল করতে নামলে তারা সাগরে তলিয়ে যায়। তাদের মধ্যে একজন কূলে ফিরে আসলেও দুইজন স্রোতে ভেসে যায়। খবর পেয়ে সেখানে থাকা লাইফ গার্ডের সদস্যরা তাদের একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও তাৎক্ষণিকভাবে অন্যজনের সন্ধান পাওয়া যায়নি। দুইদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বীচ কর্মী মাহাবুবুর রহমান বলেন, দুইদিন ধরে সাগরের বিভিন্ন পয়েন্টে মারুফের দেহ খোঁজার এক পর্যায়ে বুধবার দুপুরে সুগন্ধা পয়েন্টে তার দেহ ভাসতে দেখা যায়। পরে লাইফ গার্ড ও বীচ কর্মীরা গিয়ে মারুফের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...