বুধবার, ৫ আগস্ট ২০২৬

সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে স্ট্রোক করে সাতকানিয়ার যুবকের মৃত্যু

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

মাতৃভুমির টানে নিজ দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে মো. জয়নাল আবেদীন (৪৫) নামে সাতকানিয়ার এক যুবক মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জয়নাল সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নেতা ফকির বাড়ির মৃত আশরাফ আলী সিকদার এর ছেলে।

জয়নালের বড় ভাই হামিদুর রহমান সিকদার বলেন, বিগত ২৫ বছর আগে জয়নাল ভিসা নিয়ে সৌদি আরব যান। সেখানে যাওয়ার পর হতে সে প্রায় সময় দেশে আসা যাওয়া করতেন। সে নির্দিষ্ট ভিসা নিয়ে সৌদি আরবের মদিনায় ব্যবসা করতেন। সর্বশেষ গত ৪ বছর আগে সে দেশে এসেছিল। গত ১৬ আগস্ট রাতে নিজ বাড়িতে আসার জন্য সৌদি আরবের সকল প্রস্তুতি শেষ করে জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে বিমানের অপেক্ষায় ছিল সে। ওই এয়ারপোর্টে রাত সাড়ে ৮ টার দিকে সে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক জীবনে সে বিবাহিত। বাড়িতে তার ২ ছেলে ও স্ত্রী আছে। গত রাত আনুমানিক ১টার সময় বাড়ির লোকজন সৌদি আরবে অবস্থানরত আত্মীয়ের মাধ্যমে তার মৃত্যুর খবরটি পাই।

মাদার্শা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আবুল হাশেম সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে স্ট্রোক করে মো, জয়নাল আবেদীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...