বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

রাউজানে নিজ কক্ষ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে সিলিং ফ্যানের সাথে গলায় শাড়ী পেছানো অবস্থায় নিজ কক্ষ থেকে মোজাহেদা মিনা (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৬ আগস্ট (মঙ্গলবার) দুপুরে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের চাঁদেরদিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই এলাকার প্রবাসী হারুনুর রশিদের স্ত্রী।

 

নিহতের শাশুড়ী ও জাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে প্রায় আধাঘন্টা ডাকাডাকি করেও রুম থেকে বের না হলে ভেন্টিলেটর দিয়ে রুমে উঁকি দিয়ে দেখলে ঘরের ফ্যানের সাথে শাড়ী দেখতে পান। পরে স্থানীয়দের খবর দেন তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

তারা আরও জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিলনা। বিয়ের পর এক মাস দেশে ছিল স্বামী। এরপর দেশের বাইরে চলে যায় স্বামী। বিদেশ থেকে ফোন কলে ওদের সাথে প্রায় সময় জগড়া হত। গত কোরবানি ঈদে টিকটক ভিডিও বানানোর অপরাধে নিহত গৃহবধূর কাছ থেকে তার স্মার্ট ফোনটি নিয়ে নেন স্বামী। এরপর জগড়ার পরিমান আরো বেড়ে যায়। সবশেষ গত কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া নিয়ে তাদের জগড়া হয় ফোনে। তাদের দাবী মিনা আত্মহত্যা করেছে।

মিনার বাবা নুরুল হুদা বলেন, ছয় মাস আগে তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। স্বামীর পরিবারের আসার পর থেকে মানসিক নির্যাতনে অতিষ্ট ছিল তার মেয়ে। তার অভিযোগ তার মেয়েকে হত্যা করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জগদীশ বড়ুয়া জানান, দুপুরে তাকে খবর দেওয়া হয়। স্থানীয় চেয়ারম্যান ও থানার ওসিকে খবর দেন তিনি।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

উল্লেখ্য, গত ছয় মাস আগে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামের চাঁদের দিঘির পাড় এলাকার মোহাম্মদ হারুনের সঙ্গে একই উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন মাঝিপাড়ার শিক্ষক নুরুল হুদার মেয়ে নুর জাহিদা মিনার বিয়ে হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...