সোমবার, ১৭ আগস্ট ২০২৬

পটিয়ায় সাবেক পৌর মেয়রের ছেলের গুলিতে মা নিহত

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় পিতার মৃত্যুর মাস না পেরোতেই সম্পত্তির ভাগ নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির জের ধরে ছেলে মাইনুদ্দীন মোহাম্মদ মাঈনুর গুলিতে নিহত হলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৫০)।

মঙ্গলবার ১৬ আগস্ট বেলা পৌনে ২টায় পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঈদুল মল্ল পাড়া এলাকার সাবেক জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।নিহত জেসমিন আক্তার পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী। মাইনুল শামসুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৫০) নিজ সন্তান মাইনুলের গুলিতে নিহত হয়েছেন শুনেছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ঘটনার পর তার মেয়ে নিপা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। ঘটনার পর ঘাতক ছেলে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘর তল্লাশী করে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

এ ব্যাপারে প্রতিবেশী শেলি আক্তার জানান, তাদের সাথে কোন ঝগড়াঝাটি হওয়ার আওয়াজ আমি শুনিনি। খুন হওয়া জেসমিন আক্তারের মেয়ে নিপা সহ স্থানীয়রা যখন দৌড়ে আসে আমি ও সেইখানে গিয়ে দেখি খুন হয়েছেন আমার চাচি জেসমিন আক্তার।

এ বিষয়ে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, প্রয়াত শামসুল আলম মাস্টারের লাইসেন্স করা একটি শর্টগান ছিল। কীসের গুলি মৃত্যু হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘাতক ছেলেকে পাওয়া যায়নি। ঘর তল্লাশী করে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করি। ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...