রবিবার, ১৬ আগস্ট ২০২৬

‘স্বাধীনতার সূর্যকে অস্তমিত করতেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ঘাতকরা’

জয়নাল, বোয়ালখালী

বঙ্গবন্ধুর স্মরণে বোয়ালখালী প্রেস ক্লাবের আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল আলম বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে জীবন দিতে হয়েছে দেশি বিদেশি চক্রান্তে।

আজ (১৫ আগস্ট) সোমবার বোয়ালখালী প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, এ মহান নেতাকে হত্যার একমাত্র উদ্দেশ্যই ছিলো এদেশের স্বাধীনতার সূর্যকে অস্তমিত করার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম বর্বর হত্যাকান্ড সংঘটিত করেছিল ঘাতকরা। তাদের সেই উদ্দেশ্যে সফল হয়নি। বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আবুল ফজল বাবুল, রাজু দে, আলমগীর চৌধুরী রানা, দেবাশীষ বড়ুয়া রাজু, মো. রবিউল হোসাইন, এমএস এমরান কাদেরী, মো.হোসাইন মাহমুদ ও বাবর মুনাফ।
উপস্থিত ছিলেন কৃষিতে জাতীয় পুরুস্কারপ্রাপ্ত উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের সভাপতি কার্তিক শীল, সাধারণ সম্পাদক মোক্তেয়ার আহমদ মিন্টু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

আরও পড়ুন

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...