রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নষ্ট ইঞ্জিন টেনে আনার সময় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

যাত্রাপথে বিকল হয়ে পড়া ট্রেনের ডেড ইঞ্জিন টেনে চট্টগ্রাম আনার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে। এ সময় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ রোববার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পরে ট্রেন থামিয়ে তাৎক্ষণিকভাবে ট্রেনের লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ডরা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দূর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনকে লাকসাম স্টেশনে ১ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রবিবার ১৪ আগস্ট সকালে চট্টগ্রাম রেলস্টেশন চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে সাগরিকা এক্সপ্রেস। কিন্তু সকাল সাড়ে ১১টায় ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছালে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। প্রায় একঘন্টা পর অন্য একটি ইঞ্জিন লাগিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি।

পরবর্তীতে লাকসামে বিকল ইঞ্জিনটি চট্টগ্রাম আনার জন্য নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত করে দেওয়া হয়। কিন্তু বিকেলে চট্টগ্রামে আসার পথে কুমিল্লা নাঙ্গলকোট স্টেশনের আউটারে নাসিরাবাদ এক্সপ্রেসে ট্রেনের ইঞ্জিনেও আগুন ধরে যায়।

দূর্ঘটনার বিষয়ে রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনসার আলী বলেন, নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...