বুধবার, ৫ আগস্ট ২০২৬

নগরীতে আইএমইআই নম্বর পরিবর্তন সহ নানা অপরাধে জড়িত ৬ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক

নগরীতে গোয়েন্দা উত্তর বিভাগের অভিযানে বিশেষ সফটওয়্যার দিয়ে মোবাইল সেটের আইএমআইএ (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) পরিবর্তন করা, চোরাই ও ছিনতাই করা মোবাইল সেটের আইএমআইএ নম্বর পরিবর্তন করে পুনরায় বিক্রি করা এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. খোরশেদ আলম (৩২), মো. কামাল (৩২), মো. সুরুজ মিয়া (৩২), জয় চৌধুরী (২৫), মো. বাবু (৩২) ও মো. তানভীর হাসান (২৫) নামের ৬ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাতে নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দীন বাজার, রেলস্টেশন ও দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগের কার্যলায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এই কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, নগরের দেওয়ান বাজার চোরাই মোবাইলসমূহ আইএমইআই পরিবর্তন করে মো. তানভীর হাসান। আইএমইআই পরিবর্তন করে মোবাইলসমূহ মার্কেটে বিক্রি করে। এসব মোবাইল খোরশেদ ও কামাল সুরুজ মিয়া, জয় চৌধুরী, মো.বাবুর কাছে বিক্রি করতেন আব্দুল লতিফ মার্কেটের ষষ্ঠ তলার ১৫৪ নম্বর রুমে। ওখান থেকে ১৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয় এবং পরবর্তীতে অভিযান কালে তানভীরের কাছ থেকে ১৩৬টি মোবাইল, আইএমইএই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ৮টি ডিভাইস, ২টি ফ্লাশিং ডিভাইস ও ৭টি ল্যাপটপ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। তানভীর নগরের একটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করেছে ও নগরের একটি কলেজের বিএসসির শিক্ষার্থী। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের পুরাতন রেলস্টেশন থেকে খোরশেদ ও কামালকে ৪টি মোবাইলসহ গ্রেফতার করা হয়। পরে খোরশেদ ও কামালের তথ্যের ভিত্তিতে নগরের রিয়াজউদ্দীন বাজার আব্দুল লতিফ মার্কেটের ষষ্ঠ তলা থেকে সুরুজ মিয়া, জয় চৌধুরী, মো.বাবুকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা মুহাম্মদ আলী হোসেন বলেন, ছিনতাই, চোরাই মোবাইল কিনে আইএমইআই পরিবর্তন করে নানান অপরাধে কর্মকাণ্ডে ব্যবহার করে আসছিল। অভিযানের সময় আইএমইআই নম্বর পরিবর্তনের কাজ করছিল তানভীর। তার বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ল্যাপটপ ওপেন থাকলে মাত্র ৩-৫ সেকেন্ডের মধ্যেই আইএমইআই নম্বর পরিবর্তন করে ফেলে। যদি ল্যাপটপ ওপেন না থাকে তাহলে ১৫-২০ মিনিট সময় লাগে। এছাড়া যেকোনও আন্ড্রয়েড মোবাইলের লক খুলে আবার বিক্রি করতো। তানভীর গত ৩-৪ বছর যাবত আইএমইএই নম্বর পরিবর্তনের কাজ করে। মাঝখানে কিছুদিন আইএমইএই নম্বর পরিবর্তনের কাজ বন্ধ রেখেছিল। পুনরায় টাকার লোভে আইএমইএই নম্বর পরিবর্তনের কাজে জড়িয়ে পড়েছেন। পরবর্তীতে আমাদের গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযানে নেমে বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাতে নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দীন বাজার, রেলস্টেশন ও দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫৬টি মোবাইল চোরাই মোবাইল, ৭টি ল্যাপটপ, আইএমইএই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ৮টি ডিভাইস, ২টি ফ্লাশিং ডিভাইস উদ্ধার করে এবং গ্রেফতার ৬ জন ২-৪ বছর ধরে এ কাজ করছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে জানান ডিবি উত্তর বিভাগ।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবি গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত কমিশনার উপ-পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলাম, সহকারী কমিশনার মো. কামরুল হাসান ও পরিদর্শক মোক্তার আহমেদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...