বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় দুই কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধার

মোহাম্মদ ইমরান হোসেন , রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ দখলদার থেকে ৩ একর ১৮ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। দখল পুনরুদ্ধার করা এসব সরকারি খাস জমির আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া সহকারী কমিশনার (ভূমি) জামশেদুল আলম।

তিনি জানান, “সরকারের পক্ষে খাস জমির কাস্টডিয়ান হিসেবে গত জুলাই মাসে যোগদান পরবর্তী সময় হতেই বিভিন্ন ইউনিয়নে অবৈধ দখলে থাকা খাস জমি চিহ্নিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের অফিস আদেশ প্রদান করি। এরই ভিত্তিতে ইউনিয়নওয়ারী একটি প্রাথমিক তালিকা হতে যাচাই বাছাই করে এসব জমি উদ্ধার করা হয়েছে।

এতে উপজেলার কাউখালী ইউনিয়নের ডেমিরছড়া নামক স্থানে ৩৭ শতক, চট্টগ্রাম-রাঙ্গুনিয়া হাইওয়ের পাশে জংগল পোমরা নামীয় স্থানে ৯৪ শতক, ঘাগড়া ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তপুর এলাকায় ২৭ শতক, টিসিহাট এলাকার গুমাই ঝিলে ৪০ শতক এবং শিলক ইউনিয়নের জঙ্গল সরফভাটায় ১ একর ২০ শতক খাস জায়গাসহ মোট ৩ একর ১৮ শতক খাস জমি উদ্ধার করা হয়। এখন উদ্ধারকৃত এসব জায়গা সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে”।

এর আগে এসব জমিতে দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের উৎখাত ও অবৈধ দখলদাররা স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিল। উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসব খাস জমি ভূমিদস্যু ও অবৈধ দখলদার থেকে পুনরুদ্ধার করতে গত ১ আগস্ট থেকে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা রাজস্ব প্রশাসন।

সরকারি খাস জমি উদ্ধারের এ সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খাস জমি থেকে ভূমিদস্যুসহ অবৈধ দখলদারদের নির্মিত সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে লাল পতাকাসহ সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়।

উদ্ধার হওয়া এসব সরকারি খাস জমিতে এবার গৃহহীন-ভূমিহীন পরিবারের পুনর্বাসনে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করার পরিকল্পনা করছে প্রশাসন।

এছাড়াও গত ৫ ও ৯ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমানী এসব খাস জায়গা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদের নির্দেশনা প্রদান করেছেন বলেও জানান ওই সহকারী কমিশনার (ভূমি) জামশেদুল আলম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমানী জানান, “উদ্ধারকৃত জায়গাসমূহে গৃহহীন-ভূমিহীন পরিবারের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে। শতক প্রতি ৫০ হাজার টাকা করে ধরেও উদ্ধারকৃত এ খাস জমির সর্বনিম্ন বাজার মূল্য প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা। তবে এসব জমির বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...