রবিবার, ১৬ আগস্ট ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে স্থগিত ম্যাচ খেলবে না ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি আর খেলতে চায়না বলে জানিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ফেডারেশনের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় দলের কোচ তিতে ও সমন্বয়কারী জুনিনহো পলিস্তার অনুরোধে সিবিএফ সভাপতি এডনালডো রডরিগুয়েজ ম্যাচটি বাতিলের আবেদন জানিয়েছে।’

গত বছর সেপ্টেম্বরে ম্যাচটি নির্ধারিত সময় অনুযায়ী মাঠে গড়িয়েছিল। কিন্তু সফরকারী আর্জেন্টাইন চার খেলোয়াড় কোভিড-১৯ আইন ভঙ্গ করায় সাও পাওলোর ম্যাচটি সাত মিনিটের মধ্যে স্থগিত হয়ে যায়।

ঐ সময় ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে প্রবেশ করে আর্জেন্টাইন ঐ চার খেলোয়াড়কে মাঠ থেকে বের করে আনে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার নির্দেশে আগামী সেপ্টেম্বরে ম্যাচটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। যদিও ফেব্রুয়ারি পর উভয় দলই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

সিবিএফ তাদের বিবৃতিতে উল্লেখ করেছে ম্যাচটি বাতিলের জন্য ইতোমধ্যেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুরোধ মেনে নিয়েছে ফিফা। যেহেতু কাতারের টিকিট পাওয়া হয়ে গেছে সে কারণে এই মুহূর্তে ব্রাজিলের একমাত্র লক্ষ্য বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা, এমনটাই মন্তব্য করেছেন রডরিগুয়েজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের মৃত্যু

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...