রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মাহমুদউল্লাহর বিদায়, আফিফ-মিরাজে লড়ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। ম্যচটিতে আগে ব্যাট করতে নেমে পঞ্চাশ রানের আগেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

সেখান থেকে আনামুল হক বিজয়ের ঝড়ো ফিফটিতে দারুণ জবাব দিচ্ছিল টাইগাররা। তবে দারুণ ব্যাটিং করা বিজয় নিরীহ এক বলে আউট হয়ে ফিরলে আবার বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের জুটিতে ভালোই জবাব দিচ্ছিল টাইগাররা।

তবে রিচার্ড এনগারাভার বলে আউট হয়ে ফিরে যান মাহমুদউল্লাহও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান। মাঠে আছেন আফিফ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। আফিফ ২৯ রানে অপরাজিত আছেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম পাওয়ারপ্লেতে ১০ ওভারের মধ্যে পঞ্চাশ রানের আগেই ৩ উইকেট হারিয়ে বসে। তামিম ১৯ রান করে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর তিনে ও চারে নামা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম শূন্য রানে আউট হয়ে বিদায় নেন।

এরপর একপ্রান্তে দ্রুতগতিতে রান তুলতে থাকেন বিজয়। ৪৮ বলে ফিফটি তুলে নেওয়া বিজয় শেষ পর্যন্ত ৭১ বলে ৬টি চার ও ৪টি ছয়ে ৭৬ রান করে আউট হয়ে ফেরেন। বিজয়ের বিদায়ের পর মাহমুদউল্লাহ ও আফিফ জুটি গড়ে তোলেন।

তবে পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটি গড়তেই বিদায় নেন মাহমুদউল্লাহ। আউট হওয়ার আগে ৬৮ বলে ৩৯ রান করেন তিনি। এই মুহূর্তে মাঠে আছেন আফিফ ও মিরাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...