শুক্রবার, ১৫ মে ২০২৬

জামিন বাতিলের রায়ের বিরুদ্ধে করা সম্রাটের আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। 

বুধবার ১০ আগস্ট  বিচারপতি মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ প্রদান করেন। এ আদেশের ফলে সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পক্ষের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগে বহাল থাকায় এ মামলায় তাকে কারাগারে থাকতে হচ্ছে।

বিগত ১১ মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত সম্রাটকে শর্তসাপেক্ষে ৯ জুন পর্যন্ত জামিন দেন। সোমবার ওই জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। দুদকের করা এই মামলায় বিচারিক আদালতে জামিন পাওয়ার আগে সম্রাটের বিরুদ্ধে থাকা আরও তিনটি মামলায় জামিন হয়। চার মামলার সব কটিতেই জামিন পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের প্রিজন সেল থেকে কারামুক্তি পান সম্রাট। ১৮ মে আদালতের আদেশের বিরুদ্ধে দুদকের আবেদনের ভিত্তিতে সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট। এসময় তাকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়।

গত ৮ আগস্ট সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ হয়।

আদালতে সম্রাটের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এবং দুদকের পক্ষে অ্যাডভোকেট মোঃ খুরশিদ আলম খান শুনানি করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...