বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মৃত্যুর কাছে হেরে গেলেন র‌্যাব কর্মকর্তা ইসমাইল হোসেন

চট্টগ্রাম নিউজ ডেস্কঃ

প্রশিক্ষণকালীন যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন আর নেই।

মঙ্গলবার ৯ আগস্ট ২২ ইং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিগত ২৭ জুলাই প্রশিক্ষণকালীন হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনার শিকার হন লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন। এতে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান তিনি।পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ৫ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। ৬ আগস্ট তার মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার সম্পন্ন হলেও অন্যান্য শারীরিক জটিলতার কারণে অবস্থার অবনতি হতে থাকে।মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলেন যান তিনি।

হেলিকপ্টার দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে র‌্যাবের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়েছে, ইসমাইল হোসেনের মৃত্যুতে র‌্যাবে কর্মরত সকল সদস্যরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে দেশ একজন অত্যন্ত দক্ষ পাইলট এবং চৌকস সেনা কর্মকর্তাকে হারাল। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
র‌্যাব কর্মকর্তা ইসমাইল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, র‍্যাব মহাপরিচালক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও গভীর শোক প্রকাশ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে অর্থদণ্ড, জব্দ বালু নিলামে বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

আরও পড়ুন

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।গত রাত আনুমানিক সাড়ে ৮ টায় উপজেলাধীন দক্ষিণ সলিমপুর এলাকায়...

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে অর্থদণ্ড, জব্দ বালু নিলামে বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল মাজেদ, তাকে...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...