রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কাতার বিশ্বকাপের জার্সি উন্মোচন ব্রাজিলের

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন কাতার বিশ্বকাপের জন্য ব্রাজিলের জার্সি বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকিকে। প্রতিষ্ঠানটি বিশ্বকাপ শুরুর ১০৪ দিন আগে প্রকাশ করল সেলেসাওদের জার্সি। এবারের জার্সিটি জাগুয়ার দ্বারা অনুপ্রাণিত হয়ে বানিয়েছে নাইকি।

অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় বিড়ালের প্রজাতি হচ্ছে জাগুয়ার। এটি বিড়ালের প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি হিংস্র। ব্ল্যাক-ফুটেড এই বিড়ালের শিকার ধরার পারসেন্টেজ ৬০ শতাংশেরও বেশি। সেই জাগুয়ার প্রিন্টেড জার্সিতে ব্রাজিলের নতুন জেনারেশনের ফুটবলারদের অনুপ্রাণিত করতে চাইছে নাইকি।

সেই লক্ষ্যে বিশ্বকাপে ব্রাজিলের জন্য জাগুয়ার প্রিন্টেড হলুদ এবং নীল দুই রঙের জার্সি তৈরি করেছে নাইকি। যেখানে হলুদ জার্সিটির পুরো বডিতেই জাগুয়ারের পশম দ্বারা অনুপ্রাণিত জাগুয়ারের প্রিন্ট প্যাটার্ন দিয়ে জার্সিটি সাজানো হয়েছে।

হলুদ জার্সিতে জাগুয়ার প্রিন্টেড যতটা না ফুটেছে সেটি সবচেয়ে বেশি আকর্ষণীয় মাত্রা পেয়েছে নীল অ্যাওয়ে জার্সিতে। ব্রাজিলের ক্ল্যাসিক ব্লু অ্যাওয়ে জার্সির হাতাতে সবুজ রঙের গ্রাফিকসের কাজ দর্শকদের চোখে ভিন্নমাত্রা এনে দেবে বলে বিশ্বাস নাইকির।

এ ছাড়াও তাদের তৈরি নতুন ট্র্যাক জ্যাকেটে পুরোটাই প্রাণীদের ছাপের পাশাপাশি থ্রোব্যাকও রয়েছে। নাইকি বিশ্বাস করে, ব্রাজিলের নতুন এই জার্সিতে দেশটির সংস্কৃতি, পরিবেশ এবং তাদের ঐতিহ্য ফুটে উঠবে।

২১ নভেম্বর শুরু হবে এবারের কাতার বিশ্বকাপ। যেখানে গ্রুপ ‘জি’ তে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সবচেয়ে সফল দল। পাঁচবারের বিশ্বকাপ জেতা দলটির সঙ্গে গ্রুপে রয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...