রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ডলার কারসাজি: ৬ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

চট্টগ্রাম নিউজ ডটকম

ডলার কারসাজিতে জড়িত থাকায় পাঁচটি দেশি ও একটি বিদেশি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৮ আগস্ট) দেশি-বিদেশি এই ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

ব্যাংকগু‌লোর নামোল্লেখ না করে তিনি বলেন, খোলা বাজারে ডলারের অবৈধ ব্যবসা করছে যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ পর্যন্ত পাঁচটি মানি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত এবং ৪৫ মানি এক্সচেঞ্জকে শোকজ করা হয়েছে। এছাড়া লাইসেন্স না থাকায় আরও ৯টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্বেও ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে। সোমবার (৮ আগস্ট) বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি মার্কিন ডলার ৯৫ টাকা দরে বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও রোববার এ দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৩০ পয়সা।

অন্যদিকে, খোলাবাজারে ডলার সংকট আরও তীব্র হয়েছে। এতে আজও চড়া দামে ডলার বিক্রি হয়েছে। খোলাবাজারে ১১৫ টাকা পেরিয়ে গেছে। এর আগে কখনও একদিনে ডলারের দর এত বাড়েনি।

সোমবার (৮ আগস্ট) দুপুরে কার্ব মার্কেটে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৫ টাকা ৬০ পয়সায়। তারপরও চাহিদা অনুযায়ী ডলার পাচ্ছেন না গ্রাহকরা। এর আগে ২৭ জুলাই খোলা বাজারে সর্বোচ্চ দরে ডলার বিক্রি হয় ১১২ টাকায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...