বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সরকারি রাস্তায় গেইট নির্মাণের অভিযোগ,ব‌্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাস‌নের

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে সরকারি খাস খতিয়ানভুক্ত জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে সাবেক এক চেয়ারম্যান পুত্র কর্তৃক পাকা গেট নির্মাণের অভিযোগের সত্যতা পেয়েছে স্থানীয় প্রশাসন।

অ‌ভি‌যোগ সু‌ত্রে জানা গেছে, প্রায় ১৫/১৬ বছর আগে চেয়ারম্যান পুত্র আব্দুল্লাহ জোবায়ের এবং তার ভাইয়েরা সরকারি খাস খতিয়ানভুক্ত বিএস ১০৫ দাগের জমিতে ৬০০ ফুট দৈর্ঘ, ১৮ ফুট প্রস্তের চলাচলের রাস্তার বড় অংশ দখল করে পাকা গেট এবং বাড়ির আংশিক স্থাপনা নির্মাণ করেন। এ সময় তার বাবা চিকনদণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী জীবিত ছিলেন। ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

চলাচলের রাস্তায় পাকা গেট এবং বাড়ি (একাংশ) নির্মাণ করে তারা স্থায়ীভাবে দখল এবং নিয়ন্ত্রণে নেন চলাচলের সরকারি রাস্তাটির বড় একটি অংশ। ফলে এ রাস্তা দিয়ে চিরতরে বন্ধ হয়ে যায় আশপাশের বিপুল সংখ্যক মানুষের যাতায়াত। বাধ্য হয়ে দূরের বিকল্প পথ ধরে নিজেদের বাড়িঘরে যাতায়াত করছেন প্রতিবেশীরা।

চেয়ারম্যান পুত্রদের দখলদারিত্বের বিরুদ্ধে ২১ এপ্রিল এলাকাবাসীর পক্ষে প্রধানমন্ত্রী, ভূমিমন্ত্রী এবং চট্টগ্রাম জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন মো. এমরান এবং ফয়জুল্লাহ নামে স্থানীয় দুই যুবক। ‘এতে সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর ছেলে আব্দুল্লাহ জোবায়ের, তার ভাই আব্দুল্লাহ জোনায়ের, চাচা আবুল হাশেম ও আবুল কাশেমকে সরকারি রাস্তা দখল করে গেট নির্মাণের জন্য দায়ী করা হয়।

অভিযোগকারী এমরান বলেন, ‘চেয়ারম্যানের ছেলে এবং তার ভাইয়েরা সরকারি রাস্তায় গেট নির্মাণ করে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছেন। রাস্তা ব্যবহারকারী আশপাশের অনেক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। বিকল্প পথে তারা হাঁটাচলা বাধ্য হচ্ছেন৷ চেয়ারম্যানের ছেলেরা কোন আইনকানুন মানেন না। স্থানীয় বাসিন্দারা তাদের কাছে জিম্মি। স্থানীয় প্রশাসন তাদের দখলদারিত্বের প্রমাণ পেয়েছে।আশা করছি প্রশাসন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এবং আমরা ন্যায় বিচার পাবো।

অভিযোগ ও সরকারি জায়গা দখল করে গেইট নির্মাণের বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ জোবায়ের বলেন,সরকারি জায়গা দখলের বিষয়টি মিথ্যা।গেইটটি অনেক আগে নির্মাণ করা হয়েছে।আমরা তখন ছোট ছিলাম।অভিযোগের বিষয়ে তিনি বলেন,প্রশাসনের কেউ আমাদের কে কখনো ডাকায়নি।ডাকালে আমরা জবাব দিবো।এলাকার কিছু মানুুষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসি ল্যান্ড আবু রায়হান, সম্প্রতি ভুক্তভোগীদের দেওয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে চিকনদণ্ডী মৌজার বিএস ১০৫ এবং ১৭৪ দাগের সরকারি রাস্তায় পাকা গেইট ও স্থাপনা নির্মাণের বিষয়টি তদন্ত করেন সার্ভেয়ার।তিনি সরকারি জায়গা দখলের সত্যতা পেয়েছেন বলে আমাকে মৌখিক ভাবে জানিয়েছে।লিখিত প্রতিবেদন পাওয়ার পর উচ্ছেদসহ আইননুনাগ ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আদেশ চাওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...