শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুণ্ডে দুই হাজার লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি।

শোকের মাস আগস্টে সরকার সারাদেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে টিসিবি’র মাধ্যমে স্বল্পমূল্যে বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ করছে।

টিসিবি কর্তৃক বিতরণকৃত পণ্য সামগ্রী এক অসাধু ডিলারের কাছ থেকে ক্রয় করে বোতল পরিবর্তণ করে খুচরা বাজারে বিক্রয় করার অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এছাড়া ঐ অবৈধ মজুদকারীকে সহযোগিতা করায় পার্শ্ববর্তী এক দোকানী রুবেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (৭ আগস্ট) রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল কাচাঁ বাজারে অভিযান চালিয়ে মাসুদ স্টোর থেকে দুই লিটারের ১ হাজার বোতল সয়াবিন তেল এবং দুই লিটার তেলের একশতটি খালি বোতল জব্দ করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান,’চট্টগ্রামের এক টিসিবির ডিলারের কাছ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ টিসিবির সয়াবিন তেল কিনে সীতাকুণ্ডের জোড়আমতল এলাকার এক ব্যবসায়ী তা মজুদ করে বাজার মূল্যের চেয়ে উচ্চ দামে বিক্রি করছে মর্মে বিশ্বস্থ সূত্রে জানতে পেরে আমরা রবিবার বিকালে মাসুদ ষ্টোর নামক ঐ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করতে যাই।

কিন্তু ঘটনার সময় নির্দিষ্ট দোকানটি চিনতে না পারায় আমরা অন্য এক দোকানী রুবেলের কাছে মাসুদ ষ্টোর সম্পর্কে জানতে চাই। এর ফলে রুবেল মাসুদকে ফোন করে ভ্রাম্যমাণ আদালতের কথা জানিয়ে দেয়।

এতে করে মাসুদ ষ্টোরের মালিক দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আমরা সেখানে পৌঁছালে পুলিশ তাকে আটক করে। ফলে তিনি শাটার নিচে নামালেও আর তালা লাগাতে পারেননি।

এরপর আমরা ঐ দোকানে অভিযান চালিয়ে সেখানে বিপুল পরিমাণ টিসিবির সয়াবিন তেল দেখতে পাই। সেসব তেল গণনা করে দেখা যায় সেখানে ২ হাজার লিটার সয়াবিন তেল রয়েছে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।

এতে আমরা মাসুদ ষ্টোর থেকে তেলগুলো জব্দ করি এবং মালিক মাসুদকে এক মাসের জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করি। এছাড়া এই দোকানীকে তথ্য দিয়ে সহযোগিতা করায় একই বাজারের অন্য ব্যবসায়ী রুবেলকেও ২০ হাজার টাকা জরিমানা করেছি।’

তিনি বলেন, সরকারি পণ্য দোকানে বিক্রির উদ্দেশে রাখা যাবে না। সরকার ভর্তুকি দিয়ে হতদরিদ্রদের মাঝে এ সব পণ্য কম মূল্যে ডিলারের মাধ্যমে বিক্রি করছে। টিসিবির পণ্য ডিলার ব্যতীত দোকানে বিক্রি করা অপরাধ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...