বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

রাঙ্গামাটিতে সিএনজির নতুন ভাড়া নির্ধারণ, বিকেলে সচল যানবাহন 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে পূর্ব ঘোষণা ছাড়াই রাঙ্গামাটিতে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চলাচল বন্ধ ছিল। শহরে একমাত্র গণপরিবহন হওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। 

রোববার ( ৭ আগস্ট) সকালে ভাড়া নির্ধারণের লক্ষ্যে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে সিএনজি মালিক সমিতি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের বৈঠকের আয়োজন করা হয়। দুপুর থেকে হালকা যানবাহন চলতে শুরু করেছে।

বৈঠকে রাঙ্গামাটি শহরের বনরুপা-থেকে রিজার্ভ বাজার, বনরুপা থেকে তবলছড়ি, বনরুপা থেকে ভেদভেদী ১৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। রিজার্ভ বাজার থেকে ভেদভেদী পর্যন্ত ৩০টাকা ভাড়া নির্ধারণসহ প্রতি যাত্রীর ভাড়া ৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটি শহর এলাকার সিএনজি সর্বোচ্চ ৩০ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়। ভাড়ার তালিকাটি আজ থেকে কার্যকর হয়েছে।

জেলা প্রশাসক বলেন, সবাইকে সমন্বয় করে আমাদের চলতে হবে। না হলে এই পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব হবে না। সিএনজি ভাড়া বৃদ্ধি বিষয়ে দীর্ঘ আলোচনা করলাম। সুন্দর এই রাঙ্গামাটি কিভাবে রাখবো সেটি আমাদের সকলের দায়িত্ব রয়েছে। ২০১৩ সালের পর কোন ভাড়ার দাম বাড়ানো হয়নি সেটিও আমরা বিবেচনায় নিয়েছি। ভাড়ার তালিকা যেটি প্রস্তাব করেছি আজ থেকে সেটি কার্যকর হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল বলেন, বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ বৈচিত্র্যময় সুন্দর রাঙ্গামাটিতে বেড়াতে আসে। কিন্তু দুঃখের বিষয় তাঁরা তিক্ত অভিজ্ঞতা নিয়ে চলে যায়। অপরিকল্পিতভাবে সিএনজি চলাফেরা করে কোন নাম্বার নাই, শৃঙ্খলা নাই। আসলেই এ ব্যাপারটার সমাধানের দরকার। অনেক ড্রাইভার অতিরিক্ত যাত্রী নেয় ভাড়ার দাম তোয়াক্কা করে না। আমরা সরকারি গাড়িতে চলাফেরা করি বলে যাত্রীদের দুঃখ বুঝি না।

বৈঠক উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর ররহমান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম, বিআরটির রাঙ্গামাটির উপ-পরিচালক আতিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমূখ।

বৈঠক চলাকালীন সিএনজি চলাচলের জন্য নির্দেশ দেন জেলা প্রশাসক। ঘোষণার পরপরই জেলা প্রশাসকের নির্দেশকে তোয়াক্কা না করেই কিছু অমান্যকারী চালক অন্য চালকদের শহরের বনরুপায় গাড়ি চলাচলে বাঁধা প্রদান করে। এক পর্যায়ে দুই পক্ষ সিএনজি মালিক সমিতির মধ্যে মারধর ও ভাংচুরের ঘটনা ঘটে।

এসময় সিএনজি চালক অসিত চাকমা মারধরের শিকার হন। পরে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও দুপুরে কে কে রায় সড়কে গাড়ি চলাচলে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে দুই সমিতির চালকদের মধ্যে হাটাহাটির ঘটনা ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...