রবিবার, ১৬ আগস্ট ২০২৬

দেড় হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক ৩

চট্টগ্রাম নিউজ ডটকম

ট্রেনচালকের সহযোগিতায় ফেনীতে রেল বিভাগের তেল চুরি করে আসছে একটি চক্র। ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণখানে বাড়ি এলাকা থেকে ৯টি ড্রামে ভরা দেড় হাজার লিটার চোরাই ডিজেলসহ চোর চক্রের তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ আগস্ট) ভোর ৫টার দিকে ডিজেলসহ ওই তিনজনকে আটক করা হয়।

শনিবার দুপুরে ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নিচে পিকআপ ভর্তি ১ হাজার ৫০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়।

এ সময় আটক তিন ব্যক্তি হলেন শর্শদী এলাকার মৃত আবদুর রহমানের ছেলে আব্দুল্লাহ, উত্তর শর্শদীর মৃত ফরিদ উদ্দিনের ছেলে আবু তাহের ও সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বাদুরিয়া এলাকার দুলাল হোসেনের ছেলে আব্দুর রহিম।

তেল চুরির সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা আরও তিনজনের নাম উল্লেখ করেছেন।

তারা হলেন দক্ষিণখানের বাড়ি এলাকার হাসান আলী, জিয়াউদ্দিন ও আবদুল কাদের মিয়া। তারা মালবাহী রেলের চালকের সঙ্গে আঁতাত করে বিভিন্ন সময় ডিজেল সংগ্রহ করে অধিক মুনাফায় বিক্রি করেন। তবে এ ঘটনার সঙ্গে রেল বিভাগের আরও অনেকে জড়িত বলেও ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার জানান, ট্রেনচালকের সঙ্গে যোগসাজশ করে দীর্ঘদিন ধরে তেল চুরি করে আসছে চক্রটি।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহ্ মো. ফয়সাল আহম্মেদ জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা করা হয়েছে। অন্য তিনজনকে গ্রেপ্তার ও রেলের চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...