বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে চেয়ারম্যানদের ভূমিকা রাখতে হবে: মমিনুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে জনসেবায় নিয়োজিত থাকতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, যার যার এলাকায় কর নির্ধারণ করে তা আদায়ে গুরুত্ব দিতে হবে। মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে নিজ নিজ এলাকার চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

জন্ম-মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তিসহ নানান সমস্যা সমাধানে আপনাদের ভূমিকা অনেক বেশি। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পগুলো আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে।

জেলা প্রশাসক বলেন, তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় যেকোনো পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...