শনিবার, ১৬ মে ২০২৬

জালাল হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ২ জ‌নের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে চাঞ্চল্যকর হাজী জালাল উদ্দিন সুলতান হত্যা মামলায় কামাল হোসেন ও মোঃ রাসেল নামের ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় সুরমা আক্তার ও নীলু আক্তার রিয়া নামের দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডও দিয়েছেন আদালত।

রবিবার ৩১ জুলাই ২২ ইং দুপুরে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় প্রদান করেন।

রায়ের বিষয়ে অতিরিক্ত পিপি মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, হাজী জালাল উদ্দিন সুলতান হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় কামাল হোসেন, মোঃ রাসেল এবং সুরমা আক্তার আদালতে উপস্থিত থাকলেও নীলু আক্তার রিয়া অনুপস্থিত ছিলেন। এসময় আদালতে উপস্থিত থাকা ৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

জানা যায়, ২০১৬ সালের ২০ অক্টোবর সিডিএ আবাসিক এলাকার ব্যাংক কলোনির উত্তর গেইটে হাত-পা বাঁধা অবস্থায় হাজী জালাল উদ্দীন সাগরের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের ছেলে ইমাজ উদ্দিন বাদী হয়ে ডবলমুরিং মডেল থানায়
মামলা দায়ের করেন।পরবর্তীতে ২০১৭ সালের ২৮ মে মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আদালতে অভিযোগপত্র জমা দেন । ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। মামলায় এ পর্যন্ত ২২ জন স্বাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...

ঘুমধুমে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এবার উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস...

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের...