সোমবার, ৩ আগস্ট ২০২৬

কক্সবাজারে ছিনতাইকারীর ১৭ বছরের কারাদন্ড

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পর্যটক দম্পতির কাছ থেকে ছিনতাই করে পালিয়ে যাবার সময় অস্ত্রসহ আটক মো. জাফরকে (৪০) দীর্ঘ ২১ বছর পর ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

কারাদন্ড প্রাপ্ত মো. জাফর টেকনাফ সদরের দক্ষিণ জালিয়াপাড়ার মৃত জালাল আহমদের ছেলে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ।

তিনি জানান, ২০০০ সালের ১৭ আগস্ট বেলা ১১টার দিকে ঢাকা থেকে আকবর হোসেন নামে এক পর্যটক তার সপরিবারে কক্সবাজার বেড়াতে আসেন। তারা কক্সবাজারের শহরে হিলটপ সার্কিট হাউজের দক্ষিণ পাশে রাস্তায় পৌঁছালে ছিনতাইকারী দল গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ভিডিও ক্যামেরা, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে নিয়ে যান।

পরে খবর পেয়ে পুলিশ পাশের জঙ্গলে অভিযান চালিয়ে একটি দেশিয় রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ জাফরকে আটক করে। পরে তার মুখে লুকিয়ে রাখা পর্যটক দম্পতির কাছ থেকে ছিনতাই করা একটি স্বর্ণের চেন উদ্ধার করা হয়।

পরে কক্সবাজার থানার এএসআই হারুন অর রশিদ বাদী হয়ে ওই দিন মামলা করেন। তদন্ত কর্মকর্তা মো. জাফরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। মামলাটি বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল-৩ নম্বর আদালতে পাঠানো হলে বিচারক আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। মামলায় সাতজনের সাক্ষ্যপ্রমাণে বিচারক তাকে একাধিক ধারায় ১৭ বছরের কারাদন্ড দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...