শনিবার, ৯ মে ২০২৬

প্রদীপ ও চুমকি কারনের সম্পদের ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন আদালত। বাজেয়াপ্তকৃত সম্পদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে চট্টগ্রাম জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৭ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই নির্দেশ দেন। এ সময় আদালতে প্রদীপ কুমার দাশ ও চুমকি কারন উপস্থিত ছিলেন।

আদালতে বেঞ্চ সহকারী মো.মূসা বলেন, প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বাজেয়াপ্ত সম্পদের বিষয়ে ব্যবস্থা নিতে চট্টগ্রাম জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ১৮৩(৯) এবং ফৌজদারী কার্যবিধি ধারা ৫১৭/৫২০ সহ প্রযোজ্য অন্যান্য বিধানাবলীর আলোকে বাজেয়াপ্তকৃত সম্পত্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে চট্টগ্রাম জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন।

কক্সবাজার জেলার সম্পত্তির বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কক্সবাজার জেলা প্রশাসককে চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

নগরের কোতোয়ালী থানাধীন পাথরঘাটার লক্ষিকুঞ্জ ভবনের ৬ষ্ঠ তলার উপরের ২টি কক্ষ, নগরের পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর মৌজায় অবস্থিত ১ কোটি ৩৯ লাখ ৯২ হাজার ৬০০ টাকার জমি ও সেমিপাকা ঘর, কক্সবাজারের ঝিলংজা ভবনের ১১ ভলায় অবস্থিত একটি ফ্ল্যাট, ২২ লাখ ৮২ হাজার টাকা মূল্যমানের দুইটি মাইক্রোবাস রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...