শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিএনপির সিনিয়র নেতারা কথায় কথায় মিথ্যাচার করে: হানিফ

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা খাওয়ানোর কথা বলে যে বার্তা দিয়েছেন বিএনপির সন্ত্রাসী নেতারা তা বুঝতে পারেননি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার রাজধানীর বনানী সোসাইটি মাঠে ঢাকা মহানগর উত্তর অন্তর্গত বনানী থানার ১৯ ও ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগের দ্বার সবসময় খোলা। আন্দোলন করে নয়, আলোচনার জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ে আসলে চা খাওয়ানো হবে। নেত্রী চা খাওয়াবেন। এর মাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে বিএনপির সন্ত্রাসী নেতারা তা বুঝতে পারেনি। এ বার্তা পরিষ্কার। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য যদি দেশের কোনো রাজনৈতিক দল আলাপ করতে চায়, প্রধানমন্ত্রীর দ্বার খোলা আছে। বিএনপি সেটাকে ভুল ব্যাখ্যা করছে।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থার কাছে খবর এসেছে বিএনপি দেশে আবারও নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য পরিকল্পনা করছে। লন্ডন থেকে পলাতক সন্ত্রাসী তারেক রহমান নাশকতার নির্দেশ দিয়েছে। বিএনপি দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করার পাঁয়তারা করছে। আমাদের দলের সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার আন্দোলনের নামে দেশের রাজপথে অস্থির করার সুযোগ দেবে না।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে। ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সেই নির্বাচনে সব দল অংশ নেবে। নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের জনপ্রিয়তা যাচাই করার মানসিক প্রস্তুতি নিন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলছে তার কারণ একটাই। তাদের নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ মামলায় দণ্ডিত হয়ে কারাগারে আছেন। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তারেক রহমান হাওয়া ভবন বানিয়ে লুটপাট করেছে। দণ্ডিত, পলাতক আসামি তারেক রহমানও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। তাই তাদের ফন্দিফিকির একটাই অন্য কোনো সরকার এসে সুযোগ দলে নির্বাচনে অংশ নেবে।

হানিফ বলেন, বিএনপির সিনিয়র নেতারা কথায় কথায় মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করছেন। মহামারি করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে খাদ্যের সংকট চলছে। সবকিছুর দাম বাড়ছে। ঠিক এসময়েও বিএনপির সিনিয়র নেতারা মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করছেন।

তিনি বলেন, বিএনপি নেতারা বলেছেন আওয়ামী লীগ সরকারের সময় নাকি দেশের রিজার্ভের পরিমাণ সবচেয়ে কম। অথচ বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশে রিজার্ভ ছিল ৫ বিলিয়ন ডলার। আর এখন এতো সংকটের মধ্যেও দেশের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার। বিএনপি নেতারা এই নির্লজ্জ মিথ্যাচারের আগে আয়নায় তাদের নিজের চেহারা দেখা প্রয়োজন।

বনানী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর মশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন সিদ্দিকী ও ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দুলাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...