শনিবার, ১৬ মে ২০২৬

৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে দিতে হবে আয়কর রিটার্ন

নয়ন শীলঃ

ব্যক্তি পর্যায়ে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে এখন আর কেবল করদাতা শনাক্তকারী নম্বর (টিআইএন) এর পাশাপাশি আয়কর দেওয়ার প্রমাণপত্রও (রিটার্ন) জমা দেওয়ার বিধান রেখে সার্কুলার জারি করা হয়েছে।

সোমবার ২৫ জুলাই অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় অধিদপ্তর হতে জারি হওয়া এই সার্কুলার সব ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চলতি অর্থবছরের বাজেটে ৩৮ ধরনের সেবার বিপরীতে আয়কর নম্বর (টিআইএন বা টিন) দেওয়ার পরিবর্তে আয়কর রিটার্নের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়।

সার্কুলার অনুসারে কোন ব্যক্তি পর্যায়ে ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে কেবল টিন নম্বর দিলেই হবে। ৫ লক্ষ এর অধিক টাকার সঞ্চয়পত্র কিনতে উক্ত ব্যক্তিকে প্রমাণ হিসাবে আয়কর রিটার্নের প্রাপ্তিস্বীকার পত্র, করদাতার কর শনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলের অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটেড সনদ পত্র বা উপ-কর কমিশনারের নিকট থেকে ইস্যু করা সনদপত্রের যে কোনো একটি জমা দিলেই হবে।

ব্যক্তি পর্যায়ে এ নিয়ম করা হলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে শুধু করদাতা শনাক্তকারী নম্বর (টিআইএন) দিলেই হবে বলে আয়কর অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক সমাজ...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি মৌসুমেই নগরীকে ৭০ থেকে ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে কাজ করছে সেবা সংস্থাগুলো।বুধবার ১৩ মে...