শনিবার, ১৬ মে ২০২৬

পেকুয়ায় ৩৪ মামলার আসামী জাফরের রহস্যজনক মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ায় হত্যা, ডাকাতি, ধর্ষণ, অস্ত্র, পুলিশের উপর হামলা, হত্যাচেষ্টা ও বন মামলাসহ ৩৪ মামলার আসামী জাফর আলম প্রকাশ ডাকাত জাফরের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলার ঝুম এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি একই এলাকার মৃত ডাকাত নজির আহমদের ছেলে ও কথিত বনের রাজাখ্যাত ডাকাত জাহাঙ্গীর আলমের পিতা।

স্থানীয়রা জানান,ডাকাত জাফর আলমের বিরুদ্ধে চাঞ্চল্যকর সালমা হত্যা, নিরহ নেজাম উদ্দিনকে হত্যা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনছার হত্যাচেষ্টা, পুলিশের উপর হামলা, অস্ত্র উদ্ধার মামলা ও বন মামলাসহ ৩৪টির অধিক মামলা চলমান রয়েছে। সদ্য সালমা হত্যা মামলায় কারাভোগ করে বের হয়েছেন।

এছাড়াও তার বড় ছেলে ডাকাত জাহাঙ্গীর আলম প্রকাশ বনের রাজা জাহাঙ্গীর অস্ত্র আইনে বর্তমানে জেলে থাকলেও বেশ কয়েকটি হত্যা, হত্যাচেষ্টা ও বন মামলার আসামীর তালিকায় রয়েছেন। ছোট ছেলে আলমগীরও সদ্য দুইটি হত্যা মামলায় জেলে রয়েছে। এছাড়াও তার পরিবারের মহিলা ও পুরুষ সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।

ডাকাত জাফর আলমের পরিবারের দাবী, মামলার হাজিরা দিয়ে আসার পথে সন্ধ্যায় ছনখোলার ঝুম এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

তবে স্থানীয়দের দাবী, ডাকাত জাফর দীর্ঘদিন ডায়বেটিস ও হার্টের সমস্যায় ভোগছেন। সে গত কয়েকমাস আগে কারাগার থেকে জামিনে বের হয়ে এলাকায় গরু-চুরিতে জড়িয়ে পড়েন। গরু-ছাগল চুরি রোধে এলাকায় পাহারা বসালে বিগত মাস দুয়েক আগে মিরাজ নামে এক চোরকে হাতে-নাতে পাকড়াও করে। ধৃত চোর মিরাজ একই এলাকার নন্না মিয়ার ছেলে। চোর মিরাজ তখন এলাকাবাসীকে জানায় ডাকাত জাফরের প্ররোচনায় এবং সহযোগিতায় এ চুরি কাজে জড়িয়ে পড়ে। এবং সেদিনেও ডাকাত জাফরের নির্দেশে ছাগল চুরি করতে গিয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা আরো জানান, ছনখোলার ঝুম এলাকায় কোন রকমের মারামারির ঘটনা ঘটেনি। প্রতিপক্ষের লোকজনকে মিথ্যাভাবে আসামী করতে হত্যার মত ঘটনা সাঁজানো হচ্ছে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা বলা যাচ্ছেনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...