শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে আবারো ২ কন্টেইনার মদ আটক 

নয়ন শীলঃ

চট্টগ্রাম বন্দর হতে খালাস হওয়া দুই কন্টেইনার মদ নারায়ণগঞ্জ থেকে ফেরত আনা ও বন্দরের ভিতর আরো এক কন্টেইনার মদ আটকের পর আবারো দুই কন্টেইনার মদের চালান আটক করেছে কাস্টম হাউস। 

সোমবার ২৫ জুলাই বিকালে চালানটি আটক করে কাস্টম হাউসের এআইআর শাখা ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক সুলতান আহমদ বলেন, ওই কন্টেইনারে কি পরিমাণ ও কোন কোন ব্র্যান্ডের মদ রয়েছে তা ইনভেন্ট্রি শেষে জানানো হবে। পূর্বে একটি কন্টেইনার থেকে ১ হাজার ৪৩০ কার্টনে ১৫ হাজার ২০৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া গেছে। যার শুল্কায়নযোগ্য মূল্য ২ কোটি ৩ লাখ টাকা। এ চালানে ১২ কোটি ৪৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল।

উল্লেখ্য, বিগত ১৬ জুলাই নিলফামারীর উত্তরা ইপিজেডের ডং জিন ইন্ডাস্ট্রিয়াল বিডি লিমিটেডের নামে চীন থেকে আসা ২ কন্টেইনার মদের চালান বন্দর থেকে খালাস হলেও শনিবার ২৩ জুলাই সেগুলো নারায়ণগঞ্জ থেকে ফেরত আনা হয়। টেক্সটারড ইয়ার্ন পলিয়েস্টার রিসাইকেলড পোস্ট এর ঘোষণায় আনা এসব কন্টেইনারের চালানের সিএন্ডএফ এজেন্ট চট্টগ্রামের জাফর আহমেদ। মদ আটকের এ বিষয়ে বন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...