শুক্রবার, ১ মে ২০২৬

জঙ্গল সলিমপুরে কোনো ভূমিদস্যুতা চলতে দেওয়া হবে না: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে কোনো ভূমিদস্যুতা চলতে দেওয়া হবে না ।পাহাড় নিয়ে সরকারের বড় পরিকল্পনা রয়েছে। এছাড়া এখানকার পাহাড় কেটে নির্মাণ করা অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ করা হবে।  

রোববার (২৪ জুলাই) বিকাল ৫টার দিকে সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন কাল এই কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।  পরে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

এই সময় ভূমিমন্ত্রী আরও বলেন , এসব পাহাড়ের ভূমি থাকবে শুধু সরকারি নিয়ন্ত্রণে।এলাকার বিপুল সরকারি খাস জায়গা নিয়ে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আমি পরিদর্শনে এসেছি।’ এখানে বসবাসকারী সকল প্রকৃত ভূমিহীন ব্যক্তিকে পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি।

এ সময় সরেজমিনে তিনি আলীনগরে নির্বিচারে পাহাড় কেটে প্লট তৈরি ও অবৈধভাবে নির্মাণ করা বসত-বাড়িগুলো দেখেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, ‘সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হচ্ছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পাহাড় কাটা, প্লট বিক্রি বন্ধ করা হবে। তাই এখান থেকে সকল অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) রেজাউল করিম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. বদিউল আলম, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

হালদা নদীতে  ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয়...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায়...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র...

আরও পড়ুন

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে  ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি...