শনিবার, ৯ মে ২০২৬

চট্টগ্রাম বন্দরে আরো এক কন্টেইনার মদ আটক

নয়ন শীল

চট্টগ্রাম বন্দর থেকে খালাস হওয়া দুই কন্টেইনার মদ নারায়ণগঞ্জ থেকে ফেরত আনার পর আবারো বন্দরের ভিতর হতে আটক করা হলো আরও এক কন্টেইনার মদ।

রবিবার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম বন্দরে চালানটি আটক করে কাস্টম হাউসের এআইআর শাখা।

মদের চালান আটকের বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক সুলতান আহমেদ জানান, নতুন আটক হওয়া কন্টেইনারে কোন কোন ব্র্যান্ডের কি পরিমাণ মদ রয়েছে তা তদন্ত শেষে জানানো হবে।

উল্লেখ্য, বিগত ১৬ জুলাই নিলফামারীর উত্তরা ইপিজেডের ডং জিন ইন্ডাস্ট্রিয়াল বিডি লিমিটেডের নামে চীন থেকে আসা ২ কন্টেইনার মদের চালান বন্দর থেকে খালাস হলেও শনিবার ২৩ জুলাই সেগুলো নারায়ণগঞ্জ থেকে ফেরত আনা হয়। টেক্সটারড ইয়ার্ন পলিয়েস্টার রিসাইকেলড পোস্ট এর ঘোষণায় আনা এসব কন্টেইনারের চালানের সিএন্ডএফ এজেন্ট চট্টগ্রামের জাফর আহমেদ। মদ আটকের এ বিষয়ে বন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...