মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

টেকনাফে পাচারকালে ২ কিশোর উদ্ধার, রোহিঙ্গা পাচারকারী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

মালয়েশিয়া পাচারকালে দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত পাচারকারী আব্দুল গফুর (৬০) নামে এক রোহিঙ্গাকে।

উদ্ধারকৃতরা হলো টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-এইচ এর হামিদ হোসেনের ছেল নুর হোসেন (১৫) ও হানিফের ছেলে আবুল কালাম (১৫)।

বুধবার (২০ জুলাই) ভোর ৪টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ এলাকা ও নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি জানান, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে ২ জন রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের উদ্দেশে মেরিন ড্রাইভের দিকে নিয়ে যাওয়া হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এপিবিএন।

এসময় পাচারের শিকার দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার করে তাদের দেওয়া তথ্যমতে আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগী নুর মোহাম্মদ কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...