বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেগা প্রকল্প বাস্তবায়নে কোনরকম গাফিলতি ও ধীরগতি চট্টগ্রামবাসী মেনে নেবে না

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সম্পাদক মন্ডলীর এক সভা প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, চট্টগ্রাম নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে যে মেগা প্রকল্প বাস্তবায়ন কর্মকান্ড চলছে তা সুন্দর ও তরিৎ সমাপ্তি আশা করে নগরবাসী।

এ ক্ষেত্রে যারা মাঠ পর্যায়ে সরাসরি সম্পৃক্ত তাদেরকে আরো সক্রিয় ও গতিশীল হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে ভালবাসেন বলেই অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবে রূপান্তর করছেন এগুলোর সুফল সুনির্দিষ্ট সময়ে যাতে নগরবাসী পায় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো অধিকতর দায়িত্ববান হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এই প্রত্যয়ে কোনরকম গাফিলতি ও ধীরগতি চট্টগ্রামবাসী মেনে নেবে না। সভায় আরো বলা হয়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সুপেয় নিরাপদ পানি সরবরাহের ক্ষেত্রে যে ব্যতয়গুলো ঘটছে তাও যেন নিরসন হয়। এই ক্ষেত্রে চট্টগ্রাম ওয়াসার সরবরাহকৃত পানিতে লবণাক্ততা সম্পৃক্ততার যে অজুহাতগুলো খাড়া করা হয়েছে তা তাদেরকেই সমাধান করতে হবে।এইজন্য চট্টগ্রাম ওয়াসাকে আরো অধিকতর সংবেদনশীল হতে হবে।

শুক্রবার (১১ জুন) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সন্ধ্যায় দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারা মুক্তির দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভার পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সম্পাদক মন্ডলীর এক সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ২০ ও ২১ জুন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতায় সংসদীয় আসন চট্টগ্রাম-৪ মাননীয় সাংসদ দিদারুল আলম সকাল ১০টায়, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৮ মাননীয় সাংসদ মোছলেম উদ্দীন আহমদ, সকাল ১০টায় চট্টগ্রাম-৯ মাননীয় সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম-১০ মাননীয় সাংসদ ডাঃ মোঃ আফসারুল আমীন দুপুর আড়াইটায় ও চট্টগ্রাম-১১ মাননীয় সাংসদ এম. এ. লতিফ সন্ধ্যা ৭টায় সহ আওতাধীন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কগণ সভাস্থলে উপস্থিত থাকবেন।

২১ জুন সকাল সাড়ে ৯টায় টায় চট্টগ্রাম মহানগর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। সকাল সাড়ে ১১টায় সম্পাদক মন্ডলীর সভা ও বিকাল ৩টায় সভাপতি মন্ডলীর সদস্যদের সভা।

উল্লিখিত ২দিনব্যাপী সভায় ঢাকা থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এম.পি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম.পি, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এম.পি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ কেন্দ্রীয় মহানগর নেতৃবন্দ উপস্থিত থাকবেন।

সভার সিদ্ধান্ত মতে আগামী ১৭জুন বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা, ১৮জুন বিকাল সাড়ে ৩টায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন থিয়েটার ইনস্টিটিউটে, ২৩জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, ১লা জুলাই সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমদ চৌধুরীর মৃত্যু বার্ষিকীসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

সম্পাদক মন্ডলীর সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক বাবু চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুল হক মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, যুব ও ক্রিড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক জোবাইরা নার্গিস খান, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, উপ প্রচার সম্পাদক কাউন্সিলর শহিদুল আলম, উপ দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...