শুক্রবার, ১ মে ২০২৬

জিইসিতে রিক্সা থেকে নামিয়ে নারীকে গনধর্ষণ:গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতি‌বেদক

চট্টগ্রাম নগরীর খুলশী থানার জিইসি বাটাগলি এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। রিকশায় করে ষোলশহরের দিকে যাওয়ার সময় তিন যুবক রিকশা থামিয়ে ওই নারীকে জোড়পূর্বক সাদিয়া কিচেন সংলগ্ন ফ্লাইওভারের নিচের একটি ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।এ ঘটনায় তিনজন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার ১৯ জুলাই বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ১৮ জুলাই দিবাগত রাত ১ টার দিকে ওই গৃহবধু জিইসি এলাকার সাদিয়া কিচেনের সামনে দিয়ে রিকশাযোগে ষোলশহরের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত তিন যুবক রিকশা থামিয়ে ওই নারীকে জোড়পূর্বক সাদিয়া কিচেন বাটাগলির একটি ঘরের ভেতরে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। এসময় গৃহবধূর চিৎকার শুনে রিকশাচালক জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় ফারুক হোসেন, আব্দুর রহমান ও আরিফ নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়েছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এনএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...