নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছে।এ সময় ভাংচুর করা হয় বসতঘর ও সিসি ক্যামরা।
আজ ১৮ জুলাই সোমবার দুপুরের দিকে হামজারবাগ বজল সওদাগরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন মোছেনা খাতুন (৬০), মো: মাহাবুর রহমান (৪৮), মোস্তাফিজুর রহমান (৪৪) ডলি আকতার (৩৪) ও মর্জিনা বেগম (৩০)।
ভুক্তভোগী মাহাবুর রহমান বলেন,প্রতিবেশি ফয়েজ আহমদের সাথে দীর্ঘদিন থেকে বসতভিটার বিরোধ নিয়ে মামলা চলছে। সেই বিরোধের জের ধরে আজ সোমবার ফয়েজ আহমদ স্থানীয় একদল সন্ত্রাসী নিয়ে আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় এবং বাড়িঘর ভাংচুর করে বাড়িতে থাকা নগদ টাকা,স্বর্ণালংকার,বিভিন্ন মালামাল নিয়ে যায়।
বাড়িতে পরিবারের সদস্যদের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমার উপরও হামলা চালায়।পরে আমি ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ আসারপর সন্ত্রাসীরা পালিয়ে।পরে এ ঘটনায় পাঁচলাইশ থানায় অভিযোগ দায়ের করতে গেলে ডিউটি অফিসার জায়গা জমি নিয়ে অভিযোগ নেওয়া হয় না বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নাজিম উদ্দিন মজুমদার বলেন,জায়গাজমির বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।এই জায়গা নিয়ে উভয়পক্ষ আদালতে মামলা করেছে।বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কথা বলতে ফয়েজ আহমদকে একাধিক বার ফোন করলেও কল ধরেনি।
