রবিবার, ২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আইসিটি মামলায় সকালে জেল,বিকালে জামিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আইসিটি মামলায় সকালে জেল ,বিকালে জামিন মিলেছে দীপ্ত টিভির মালিক ও কাজী গ্রুপের এমডি কাজী জাহেদুল হাসানের।একই মামলায় জেলে যাওয়া অন্য তিনজন হলেন,পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও আনিসুর রহমান।

সোমবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালত দ্বিতীয় দফা শুনানি শেষে এ জামিন আদেশ দেন। এরআগে দুপুর ১টার দিকে একই আদালত জাহিদ হাসানসহ দীপ্ত টিভির চার কর্মকর্তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমানের বিরুদ্ধে দীপ্ত টেলিভিশনে সংবাদ পরিবেশন করায় ছয় বছর আগে মামলাটি দায়ের করা হয়েছিল। ওই মামলায় চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার শর্তে গত ৫ জুন উচ্চ আদালতে তাদের ছয় সপ্তাহের জামিন দিয়েছিলেন। মেয়াদ শেষে আদালতে হাজির হয়ে জামিন চাইলে সোমবার দুপুরে চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

পরে বিকাল ৫টার দিকে একই আদালতে শারিরীক অসুস্থতার কারণে দেখিয়ে জামিন চান দ্বীপ্ত টিভির মালিক ও কাজী গ্রুপের এমডি কাজী জাহেদুল হাসান। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক বিষয়টি আমলে নিয়ে তার জামিন মঞ্জুর করেন। পাশাপাশি কারাগারে পাঠানোর আদেশ দেওয়া তিন আসামির জামিনের বিষয়ে আগামীকাল দিন ঠিক করে শুনানি স্থগিত করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দীন বলেন, উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষে ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানী শেষে বিজ্ঞ আদালত চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে বিকেল ৫টার দিকে আদালত শুধুমাত্র কাজী গ্রুপের এমডিকে শারিরীক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন দেন। অন্য তিন আসামির বিষয়ে আগামীকাল শুনানির দিন ধার্য্য করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...