সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুর হোসেন (৫০) নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়উঠান ৩ নং ওয়ার্ডের ফজল করিম চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃত নুর হোসেন একই ওয়ার্ডের হাফেজ আবদুল গণি বাড়ির ফজল আহমেদের পুত্র ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ফজল করিম চেয়ারম্যান বাড়ির পাশে একটি মুরগীর ফার্মে নিয়ে গিয়ে নুর হোসেন শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি এ ঘটনা তার মাকে জানায়। এরপর শিশুটির মা ও চাচা এই ঘটনার প্রতিবাদ জানালে নুর হোসেন তাদের বাড়িতে দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় । এসময় ফিরোজা আক্তার রনি (১৬) নামের শিশুটির ফুপি লাটির আঘাতে গুরুত্বর আহত হন।

পরে ঘটনা জানাজানি হলে আজ দুপুরে ফাজিল খার হাট নিজ বাড়ি থেকে নুর হোসেনকে পুলিশ আটক করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, নুর হোসেনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দিয়েছে শিশুটির পরিবার। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...