সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ট্রেনের ছাদে ভ্রমণে নিষেধাজ্ঞা রেলওয়ে কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক

ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অনুরোধের বিষয় সতর্ক না হলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ারি হুঁশিয়ারিও জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিম মহাব্যবস্থাপকের কার্যালয়ে থেকে এক সতর্কবার্তায় বলা হয়, ‘সম্মানিত যাত্রী সাধারণকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। ছাদে অতিরিক্ত যাত্রীর চাপে কোচের স্প্রিংসহ নানা যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নিরাপদ ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। ছাদে ভ্রমণকারীদের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী জোরালোভাবে কাজ করছে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।’

এ বিষয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই) বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকেকে বলেন, ঈদের সময়ে অনেকেই ট্রেনের ছাদে ভ্রমণ করেছেন, এখনও করছেন। যেখানে একটি ট্রেনে লোক ধরে ৯০০, সেখানে ট্রেনের ছাদ এবং ভেতর মিলে লোক সংখ্যা হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ৮০০। যার ফলে অতিরিক্ত যাত্রীর ওজনে ট্রেনের কোচের স্প্রিং, রেলিংসহ অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা মেরামত করে ওই ট্রেনটি আবারও সচল করতে সময় লাগছে। তাই যাত্রী সাধারণের কাছে আমরা এই অনুরোধটি জানিয়েছি।

তিনি আরও বলেন, এখন ট্রেনের ছাদে যাত্রী উঠলে তাদেরকে নামিয়ে ট্রেন ছাড়া হচ্ছে। এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে স্টেশন, সান্তাহার রেলওয়ে স্টেশন এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের চেক করে অবশ্যই যাত্রী নামিয়ে ট্রেন ছাড়া হচ্ছে। তাই যেকোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়াতে যাত্রীদের ট্রেনের ছাদে ভ্রমণ না করতে অনুরোধ জানাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন।তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ...