বুধবার, ২৯ জুলাই ২০২৬

শেখ হাসিনার জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ডেস্ক নিউজ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের ত্রিপুরার বিখ্যাত রানি জাতের সাড়ে ৭০০ কেজি আনারস পাঠিয়েছেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল পৌনে ১১টায় ভারতীয় একটি পিকআপ ভ্যানে আনারসের চালানটি আখাউড়া- আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় পৌঁছে।

এ সময় ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দ্বিপক বৌদ্ধ আনারসের চালানটি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের (এটাচি ভিসা) মণীষ সিংয়ের হাতে তুলে দিয়েছেন।

এ সময় আগরতলা ইন্টিগ্রেটেট চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট পানেশ ধর, আখাউড়া কাস্টমস সুপারিনটেন্ডেন্ট আনিসুর রহমান ভূঁইয়া, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক, আখাউড়া ৬০ বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ, আখাউড়া স্থলবন্দর পোস্ট কমান্ডার আব্দুল মমিন, ১২০ বিএসএফ আগরতলা পোস্ট ইনচার্জ এসআই সুরেস সিংসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসাবে আনারসগুলো নিয়ে আসেন। ১০০টি কার্টুনে ৬শ পিস আনারস রয়েছে। ভারতীয় হাইকমিশন এ উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেবেন।

ভারতীয় সহকারী হাইকমিশনের (এটাচি ভিসা) মণীষ সিং সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক দিন দিন আরও মজবুত হচ্ছে। এই উপহার আদান-প্রদান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই নিদর্শন।

এর আগে ২০ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও রাজ্যের বিশিষ্টজনের জন্য উপহার হিসাবে ৮০০ কেজি আম্রপালি আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পাওয়ার পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পৈতৃক ভিটা ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাজীপাড়া এলাকায়। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তার বাবা-মা ত্রিপুরায় চলে যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...