মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

টেকনাফে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন। বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

১৬ এপিবিএন আর্মড ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই ক্যাম্পের নবি হোসেনের ছেলে মো. হোসেন (২২), একই ব্লকের নুরুল ইসলামের ছেলে জুহুর আলম (২০) ও নুর মোহাম্মদের ছেলে আবু বকর সিদ্দিক (২০)।

তাদের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক কারবার, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে এপিবিএন জানিয়েছে।

তারিকুল বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে করে তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে এপিবিএন। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুইটি রামদা উদ্ধার করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তিনজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...