রবিবার, ৩০ আগস্ট ২০২৬

সাগরে নিখোঁজ এনএসআই কর্মকর্তা মোস্তফা ও জুইয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বরগুনার তালতলীতে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে সপরিবারে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) কর্মকর্তা মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুইয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৩ জুলাই) বিকেলে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের দক্ষিণ প্রান্ত থেকে নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, দুপুরে পরিবারের আরও কয়েকজন সদস্যের সাথে শুভ সন্ধ্যা সৈকতে সমুদ্রস্নানে নেমে নিখোঁজ হন তারা।

তালতলী ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার আহসান হাবিব জানান, দুপুরে নিখোঁজ হওয়ার পর পরই আমরা উদ্ধার অভিযান শুরু করি। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে সহায়তা করে কোস্টগার্ড ও নৌ পুলিশ।

তিনি আরও জানান, বিকেলের দিকে শুভ সন্ধ্যা সৈকতের দক্ষিন দিকে আড়াই কিলোমিটার দূর থেকে নিখোঁজ মোস্তফা কাদের ও সাড়ে তিন কিলোমিটার দূর থেকে জুইয়ের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদেহ দুইটি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক জানান, নিখোঁজ দুই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরির সুবাদে ঢাকা থেকে স্ত্রী, দুই ছেলে ও তার স্ত্রীর বোনের মেয়েকে নিয়ে ঈদের ছুটিতে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে যান। সেখানে সমুদ্রে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যান তারা। স্থানীয়রা তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন দু’জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...