মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ব্যয় কমাতে উপজেলা প্রশাসনকে ১০ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

২০২২-২৩ অর্থবছরের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন উপজেলা প্রশাসনের বিভিন্ন উপখাতের বাজেট বরাদ্দ বণ্টন এবং সঠিকভাবে বাজেট ব্যবহারের লক্ষ্যে একগুচ্ছ দিকনির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মায়সুর মাহমুদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং দেশের সকল জেলা, উপজেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে পাঠানো হয়েছে।

চিঠিতে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে-

১.
(ক) অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে ব্যয়োত্তর অনুমোদন প্রদান করা হবে না বিধায় বরাদ্দ করা অর্থের অতিরিক্ত ব্যয় করা যাবে না।

(খ) প্রদত্ত বরাদ্দপত্রের বিষয়ে জিজ্ঞাসা থাকলে কোনো ব্যবস্থা গ্রহণ না করে অবশ্যই এ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

(গ) বরাদ্দ করা অর্থ সরকারের প্রচলিত আর্থিক ও প্রশাসনিক নিয়মাবলী প্রতিপালন সাপেক্ষে কৃচ্ছসাধনের মাধ্যমে ব্যয় করতে হবে।

(ঘ) অর্থবছর শেষে ১৫ জুলাই তারিখের মধ্যে ব্যয়ের বিবরণীসহ সমর্পণ প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

(ঙ) বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করতে হবে। বিদ্যুৎ বিল পরিশোধের সময় এই অধিশাখার পত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো কারণে বিদ্যুৎ বিল বকেয়া হলে কী কারণে বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে তার কারণ ব্যাখ্যাসহ অতিরিক্ত বরাদ্দের চাহিদাপত্র পাঠাতে হবে।

(চ) বরাদ্দ করা বাজেটের ভিত্তিতে অর্থবছরের শুরুতেই বাজেট বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সে পরিকল্পনা অনুসরণ করে ব্যয় করতে হবে।

(ছ) অর্থবছরের শেষ পর্যায়ে তড়িঘড়ি করে অর্থ ব্যয় করার প্রবণতা পরিহার করতে হবে।

(জ) বেতন ভাতাদি খাতে বাজেটের বরাদ্দ সীমার মধ্যে আছে কি-না পর্যবেক্ষণ করতে হবে। অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হলে যথাসময়ে অতিরিক্ত বরাদ্দের অধিযাচন (চাহিদাপত্র) পাঠাতে হবে।

২. জেলা প্রশাসকের অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অর্গানোগ্রামের সেটআপ অনুযায়ী কর্মরত সংরক্ষিত বিষয়ের কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বাজেট বরাদ্দ থেকে বেতন ও অন্যান্য ভাতাদি গ্রহণ করবেন।

৩. জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক প্রদান, উন্নয়ন মেলা এবং আন্তর্জাতিক পাবলিক সার্ভিস
দিবসসহ অন্যান্য জাতীয় দিবস উদযাপনের জন্য পরবর্তীতে অধিযাচনের (চাহিদার) ভিত্তিতে অনুষ্ঠান/উৎসবাদি খাত থেকে বরাদ্দ দেয়া হবে।

৪. উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোর ছুটি নগদায়ন বেতন (অফিসার), ছুটি নগদায়ন বেতন (কর্মচারী)-ভ্রমণ ভাতা, প্রশাসনিক ব্যয়ের পুরস্কার, পানি খাতে এবং মূলধন ব্যয়ের অধীন আর্থিক সম্পদের যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয়ের-কম্পিউটার ও আনুষাঙ্গিক, টেলিযোগাযোগ সরঞ্জামাদি- ক্যামেরা ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি, অফিস সরঞ্জামাদি-আসবাবপত্র খাতে অধিযাচনের ভিত্তিতে পরবর্তীতে বরাদ্দ দেওয়া হবে। শুধুমাত্র শুদ্ধাচার পুরস্কার ব্যাতীত অন্য কোনো খাতের ব্যয় পুরস্কার খাত থেকে দেওয়া হবে না।

৫. মূলধন ব্যয়ের অধীন আর্থিক সম্পদের অর্থ অধিযাচন প্রেরণের ক্ষেত্রে বিগত ৩ অর্থবছরের বরাদ্দ ও চলতি অর্থ বছরে সংশ্লিষ্ট খাতে অর্থ ব্যয়ের পর বিদ্যমান জের এবং বর্তমান অধিযাচনের যৌক্তিকতা প্রদর্শন করতে হবে। কম্পিউটার ও অফিস সরঞ্জাম খাতে অধিযাচনের ক্ষেত্রে বিদ্যমান কম্পিউটার ও অফিস সরঞ্জামের সংখ্যা, কবে ক্রয় করা হয়েছিল, মেরামত যোগ্য কি না, ইত্যাদি বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।

৬. আসবাবপত্র অধিযাচনের ক্ষেত্রে যৌক্তিকতাসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে বরাদ্দ চাইতে হবে। মূলধন ব্যয়ের অধীন খাতগুলোতে অর্থ ব্যয়ের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের প্রদত্ত আর্থিক ক্ষমতা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পিপিআর অনুসরণ করতে হবে।

৭. বাজেট মঞ্জুরীপত্র ইস্যুর সাথে সাথে এ অধিশাখা থেকে আইবাস++ এ সংশ্লিষ্ট উপজেলার বিপরীতে বরাদ্দ এন্ট্রি করা হয়। এ অধিশাখা থেকে আইবাস ++ এন্ট্রি প্রদান না করা পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলা বরাদ্দ উত্তোলন করতে পারবে না। কাজেই বাজেট মঞ্জুরীপত্র পাওয়ার ৭ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে আইবাস++এ এন্ট্রি করা হয়েছে কি না নিশ্চিত করতে হবে। মঞ্জুরীপত্রে উল্লেখিত বরাদ্দের অংকের সাথে আইবাস++ এন্ট্রির কোনো গরমিল পাওয়া গেলে বা এন্ট্রি না হয়ে থাকলে তা তাৎক্ষণিকভাবে এ অধিশাখাকে অবহিত করতে হবে।

৮. কর্মচারীদের পোশাকের অধিযাচনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার পরিপত্রের নির্দেশনা অনুসারে পোশাকের প্রাপ্যতা হিসাব করে
বরাদ্দ চাইতে হবে।

৯. উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত ১ জন পিসি/এপিসি ও ৯ জনসহ মোট ১০ জন সশস্ত্র আনসার সদস্য ব্যতীত অতিরিক্ত কোনো আনসার সদস্যদের বেতন ও ভাতা এ মন্ত্রণালয়ের বাজেট থেকে পরিশোধ না করার জন্য ইতোমধ্যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সশস্ত্র আনসার সদস্যদের বেতন ও ভাতাদি পরিশোধের সময় চলতি অর্থ বছরের বরাদ্দ থেকে বিগত (২০২১-২২) অর্থবছরের কোনো বকেয়া পরিশোধ করা যাবে না। অর্থবছরের শেষ প্রান্তে হিসাবরক্ষণ কার্যালয়ের নির্ধারিত সময়সীমার মধ্যে বিধি-বিধান অনুসরণ করে বিল দাখিল এবং আনসার সদস্যদের বেতন ভাতাদি পরিশাধে করতে হবে। এ খাতে পদ্ধতিগত ভুলের জন্য বরাদ্দ করা বাজেট ব্যবহার না করে বাজেট সমর্পন করা হলে পুনরায় বাজেট বরাদ্দ দেওয়া হবে না।

১০. চলতি ২০২২-২৩ অর্থবছরে উপজেলায় নিয়োজিত ১ জন পিসি/এপিসি ও ৯ জন আনসার সদস্যদের বেতন ও ভাতাদি নিরাপত্তা সেবা (ভাড়ার ভিত্তিতে) খাত থেকে পরিশোধের জন্য সকল উপজেলা নির্বাহী অফিসারদেরকে অনুরোধ করা হলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...