রবিবার, ২ আগস্ট ২০২৬

যথাযত মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদ-উল-আজহা উদযাপন হলো চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

আজ পবিত্র ঈদ-উল-আজহা। সাড়া দেশের ন্যায় চট্টগ্রামেও মুসলিম সম্প্রদায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা পালন করছে।

পবিত্র ঈদ-উল-আজহার দিন শুরু হয় নামাজ আদায়ের মধ্য দিয়ে। নগরির জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে সকাল পৌনে আটটা এবং পৌনে নয়টায় ১ম ও ২য় জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ-উল-আজহার আনন্দ আয়োজনে সারাদেশ যেন ভ্রাতৃত্বের বন্ধনে একাকার। ঈদের আয়োজনে আত্মশুদ্ধির লক্ষ্যে পশু কোরবানির মাধ্যমে প্রতিটি মুহূর্ত উৎসাহ উদ্দীপনায় ও আনন্দ উচ্ছাসে ব্যস্ত সময় পার করছে নগরবাসি।

ঈদের প্রথম জামাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জমিয়তুল ফালাহ জামে মসজিদে সকলের সাথে নামাজ আদায় করেন। এসময় তিনি নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি যেন বিশ্ববাসীকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দেশে চলমান বন্যা পরিস্থিতি, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ সকল সংকট থেকে উত্তরণের তৌফিক দান করেন। সাথে সাথে তিনি বৈর্জ্য ব্যবস্থাপনার কাজটি সঠিকভাবে করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীন নগরবাসীকে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বৈর্জ্য ব্যবস্থাপনার কাজ সকলকে সঠিক সময়ের মধ্যে শেষ করতে অনুরোধ জানিয়েছে।

আইন শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মুসল্লীরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় এবং জনমনে কোন প্রকার অস্থিরতা সৃষ্টি না হয় সে লক্ষ্যে ঈদগাহ ময়দানের প্রতিটি গেইটে প্রতিনিয়ত নজরদারি অব্যাহত রেখেছে।

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিনসহ সকল শ্রেণী পেশার মুসল্লীরা ঈদ-উল-আজহার জামাতে এক সাথে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...