পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কর্ণফুলীসহ চট্টগ্রামবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।
এক বিবৃতিতে ইসলাম আহমেদ বলেন, ‘করোনা মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
শ্রমিক লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’
‘পবিত্র ঈদুল আযহার আনন্দ ছোট-বড়, ধনী-গরিব সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সব ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দে সবাই সামিল হোক। সুখী-সমৃদ্ধ, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, শিক্ষা সমৃদ্ধ-সন্ত্রাসমুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠুক এই শুভ কামনায় কর্ণফুলী তথা চট্টগ্রামবাসীসহ দেশের সব ধর্মপ্রাণ মানুষের প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ঈদ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
