সোমবার, ৪ মে ২০২৬

ঈদ জামাতে কোনো ধরনের হুমকি নেই: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, চট্টগ্রামের ঈদ জামাতে নাশকতা বা কোনো ধরনের হুমকির তথ্য নেই।

এছাড়া চামড়া ক্রয়-বিক্রয় এবং পরিবহনে কেউ যাতে চাঁদাবাজি বা বাধা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, ঈদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্তক আছি। চট্টগ্রামের ঈদের প্রধান জামাত জমিয়াতুল ফালাহ জামে মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং বড় ঈদ জামাতে চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া অন্যান্য মসজিদে ঈদ জামাতের নিরাপত্তা থানা, ফাঁড়ি থেকে করা হবে।

পুলিশ কমিশনার বলেন, ঈদের আগে চট্টগ্রাম নগরীর নিরাপত্তা নিশ্চিতে চেক পোস্টের সংখ্যা বাড়িয়ে তল্লাশি করা হবে। এছাড়া ঈদ জামাতকেন্দ্রিক পিকেট ডিউটি, থানার নিয়মিত মোবাইল টিম, সাদা পোশাকে পুলিশি ব্যবস্থা ও ডিবির টিম মোতায়েন থাকবে।

তিনি বলেন, কোনো এলাকায় যাতে সিন্ডিকেট তৈরি করে কোরবানির চামড়া ক্রয়-বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না সেদিকে দৃষ্টি রাখা হবে। চামড়া পাচার রোধকল্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকাগামী চামড়া বহনের ট্রাক চলাচলে কোনো বিধিনিষেধ থাকবে না।

পুলিশ কমিশনার বলেন, ঈদে বাসাবাড়ি একবারে ফাঁকা করে যাওয়াকে আমরা নিরুৎসাহিত করেছি। নাগরিকদের অনুরোধ করবো বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িতে ভালো তালা ও সিসি টিভি ক্যামেরা লাগানোর জন্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে চরম...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো দীর্ঘদিনের প্রতিক্ষিত ডায়ালাইসিস সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ৩ মে রোববার সকালে প্রধান অতিথি...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, শুধু...

চট্টগ্রামে ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা অর্থ আত্মসাতের মামলায় গিয়াস উদ্দিন ওরফে কুসুম...