শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পদ্মা সেতুর আদলে হবে কালুরঘাট সেতু

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর আদলে কর্ণফুলী নদীর ওপর ৬ হাজার ৩৪১ কোটি টাকা ব্যয়ে কালুরঘাট এলাকায় একটি সেতু নির্মাণের প্রাথমিক নকশা তৈরি করেছে কোরিয়ার একটি প্রতিষ্ঠান। ওই সেতুর দৈর্ঘ্য হবে ৭৮০ মিটার।

বুধবার (৬ জুন) চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর কালুরঘাট রেল কাম সড়ক সেতুর নির্মাণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে নতুন কালুরঘাট সেতুর প্রস্তাবিত নকশা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে উপস্থিত রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পদ্মা সেতুর আদলেই কালুরঘাট রেল সেতু নির্মিত হবে। কালুরঘাট সেতু নিয়ে কোরিয়ান এক্সিম ব্যাংক ফিজিবিলিটি স্টাডি করছে। আমাদের জানানো হয়েছে, ব্রিজের উপরের ডেকে থাকবে সড়ক, নিচের ডেকে থাকবে রেললাইন। উভয়ই ডাবল লাইন হবে। রেল ডাবল লাইন হবে, সড়কও ডাবল লাইন। আগামী বছরের শুরুতে এই সেতুর নির্মাণ কাজ শুরু হবে।’

জাহাঙ্গীর হোসেন জানান, এখন যে সেতু রয়েছে, সেখান থেকে হালদার উজানের দিকে ৭০ মিটার দূরে নতুন সেতুটি নির্মিত হবে। এছাড়াও একটি সংযোগ সড়ক নির্মিত হবে, সেটি করবে রোডস অ্যান্ড হাইওয়ে। কোরিয়ার রাষ্ট্রায়ত্ত এক্সিম ব্যাংকের নিয়োগকৃত প্রতিষ্ঠান ইওসিন ইঞ্জিনিয়ারিং করপোরেশন প্রাথমিক সমীক্ষা শেষে সেতু নির্মাণের স্থান, নকশা, ব্যয় ও নির্মাণকাল নিয়ে প্রাথমিক প্রস্তাবনা রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছে।

বৈঠকে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা, রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এমপি মোছলেন উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর আদলেই কালুরঘাট ব্রিজটি হবে। নিচে দিয়ে রেললাইন যাবে। রেললাইনে দুটি লেন থাকবে আসা যাওয়ার জন্য। আর উপরে থাকবে সড়ক যোগাযোগের জন্য।

তিনি বলেন, ২০১০ সালে কর্ণফুলী তৃতীয় সেতু উদ্বোধন করতে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেদিন আমরা সিডিএর মাঠে একটি জনসভা করেছিলাম। সেখানে তিনি ঘোষণা করেছিলেন যে, কালুরঘাটেও একটি নতুন সেতু নির্মাণ করে দেবেন। যেটাতে একপাশে গাড়ি এবং নিচে ট্রেন চলতে পারবে। কিন্তু দীর্ঘ ১১ বছর সময় গেছে। আমার আগে যিনি এমপি ছিলেন তিনিও চেষ্টা করেছিলেন, হয়নি।

তিনি বলেন, প্রাথমিক সমীক্ষা শেষে সেতু নির্মাণের স্থান, নকশা, ব্যয় ও নির্মাণকাল নিয়ে প্রাথমিক প্রস্তাবনা তারা তৈরি করেছে। আগামী আগস্টে তারা সরকারের কাছে সেটি জমা দেবে। এজন্য তারা আজ রেলের সঙ্গে চূড়ান্ত বৈঠক হয়েছে। নকশাটি খুব সুন্দর হয়েছে। তবে নির্মাণ ব্যয়ও বেড়েছে। সেতু নির্মাণে পুরো টাকা-ই কোরিয়া দেবে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...