রবিবার, ১৭ মে ২০২৬

উখিয়ায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও ইয়াবাসহ ২ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয় (১৪ এপিবিএন)। 

বুধবার (৬ জুলাই) গভীর রাতে উপজেলার কুতুপালং ব্লক-সি, ক্যাম্প-২/ওয়েস্ট এর আইওএম হাসপাতালে পিছনে ব্র্যাক এর খেলাখানা অফিসে সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক পিপিএম।

গ্রেফতারকৃতরা হলেন, ক্যাম্প-২/ওয়েস্ট, ব্লক-সি/৪ এর মনছুর আলীর ছেলে মোঃ ইসমাইল (২৫) ও মৃত আলী জোহরের ছেলে মোঃ নুর হামিদ (১৯)।

তিনি আরও জানান, বুধবার রাত সাড়ে ৩ টার দিকে কুতুপালং ক্যাম্প-২ এ বালুরমাঠ পুলিশ ক্যাম্পের কমান্ডার এ,কে,এম, এমরানুল হক মারুফ, সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে অভিযান চলাকালে সন্দেহজনক দুইজনের দেহ তল্লাশী করা হয়। এসময় নুর হাকিমের হেফাজতে থাকা একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (আগ্নেয়াস্ত্র)সহ একটি তাজা গুলি ও মোঃ ইসমাইলের হেফাজতে থাকা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে তারা জানায় মুন্না গ্রুপের চিকন আলীর সহযোগী হিসেবে কাজ করে।

আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের জব্দকৃত অস্ত্র ও মাদকসহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...