রবিবার, ৯ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে ব্যস্ততা নেই কামার পল্লিতে

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

 কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছর কাপ্তাই উপজেলার বিভিন্ন হাট বাজারের কামার পল্লিতে কর্ম ব্যস্ততা বাড়লেও এই বছর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। পবিত্র ঈদুল আযহার (কোরবানির) আর মাত্র কয়েকদিন বাকি। আর কোরবানির পশু জবাই ও মাংস কাটতে দা, বঁটি, ছোরা, ছুরিসহ নানা হাতিয়ার এর বিকল্প নেই। তাই বছরের এই সময়টাতে ঈদকে সামনে রেখে কামারদের দম ফেলবার ফুসরত থাকতো না। দিন-রাত কামারশালায় টুংটাং শব্দ লেগেই থাকতো।

কিন্তু বুধবার কাপ্তাই নতুন বাজার সহ বিভিন্ন হাট বাজার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অলস সময় পার করছে কামার দোকানীরা। বিশেষ করে কিছু কিছু ধাতব সরঞ্জামাদি শান দিতে শানদানের দোকানে সামান্য ভিড় দেখা গেলেও তা অনান্য বছরের তুলনায় অনেক কম বললেন কামার দোকানীরা। এছাড়া পূর্বের মতো কাজের চাপ নেই বলে জানান তারা।

কাপ্তাইয়ের শ্রী সাধন কর্মকার নামের এক কামার দোকানি বলেন, প্রতি বছর ঈদ আসলেই কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু এবার সে পরিমাণ কাজ নেই। তিনি আরও বলেন, ঈদের এক মাস আগ থেকেই দা, ছুরি, বঁটি, চাপাতিসহ নানা হাতিয়ার তৈরির কাজ শুরু হতো। কামারশালার সামনে বিক্রি করার জন্য সাজানো থাকতো কোরবানি করার বিভিন্ন সরঞ্জামাদি। বিক্রি শুরু হতো দুই সপ্তাহ আগে থেকে। কিন্তু কোরবানী ঘনিয়ে আসলেও এখনো বেচাবিক্রি অনেক কম বলে জানান তিনি।

অপরদিকে কামার দোকানী মোঃ আরাফাত হোসেন ও নয়ন কর্মকার সহ কয়েকজন জানান, বর্তমানে নতুন সরঞ্জাম বিক্রি না হলেও অনেকে তাদের পুরানো দা, ছুরি, বঁটি শান দিতে আসছেন। তবে অনান্য বছরের তুলনায় এ বছর বেচা বিক্রি কম হওয়াতে লোকশানের আশংকা করছেন তারা। এছাড়া করোনার পর থেকেই কামার শিল্পে ধস নেমেছে বলে তারা জানান। কেননা করোনার পূর্বে কোরবানীর ঈদ গুলোতে তাদের ব্যস্ততা অনেক বেড়ে যেতো। তবে বর্তমানে তারা সকলেই প্রায় অলস সময় পার করছেন বলে জানান।

এদিকে, কামারের দোকানে আসা কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, অন্য বছরের তুলনায় এবার ছুরি-চাপাতি এবং দা-বঁটির দাম বেশি চাওয়া হচ্ছে। আর কামার দোকানীরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় এসব হাতিয়ার তৈরি করতে খরচ বেশি হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...