শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

করোনা বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান দীপু মনি।

তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। টিকা কার্যক্রম চলমান রয়েছে। অনেকে বুস্টার ডোজও নিয়েছেন। কিন্তু আবারও বেড়েছে করোনা।তবে করোনা বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই।

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি সময়সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব নয়।

তিনি বলেন, বই হাতে পৌঁছানোর দুই সপ্তাহ পর চূড়ান্ত করা হবে পরীক্ষার সময়সূচী।

শিক্ষামন্ত্রী বলেন, বন্যায় অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে এখনো পানি নামেনি। অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক শিক্ষার্থীর বইপত্র নষ্ট হয়েছে। তাদের হাতে বইপত্র পৌঁছাতে হবে।

এসব কিছু বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব নয়।

উল্লেখ্য, ১৯ জুন শুরুর কথা ছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে স্থগিত করা হয় পরীক্ষা। ফলে এইচএসসিও পরীক্ষাও পেছানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...